August 7, 2026, 8:09 pm
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

সখিপুরের চরসেনসাসে সাপের কামড়ে যুবকের মৃত্যু

Reporter Name

 

মোঃ রুহুল আমিন: শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরের জমিতে মাছ ধরার জাল তুলতে গিয়ে বিষধর সাপের কামড়ে নূরে আলম মোল্লা (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার মো. নাসির উদ্দিন।

এর আগে মঙ্গলবার দুপুরে উপজেলার চরসেনসাস ইউনিয়নের মোল্লা কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত যুবক নূরে আলম চরসেনসাস মোল্লা কান্দি গ্রামের মৃত, জানশরিফ মোল্লার ছেলে।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, নূরে আলম দুপুরে বাড়ির পাশে জলাশয়ে কারেন্ট জাল ফেলে আসেন মাছ ধরার জন্য, মঙ্গলবার সন্ধ্যার দিকে ওই জালটি তোলার সময় তাকে বিষধর সাপ ধংশন

করে। এরপর নূরে আলম জালসহ সাপটি বাড়িতে নিয়ে এলে তার শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর বাড়ির পাশে ওঝা ডেকে ঝাড়ফুঁক দিলে তার অবস্থা আরও অবনতি হলে তাকে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে রাত সাড়ে ৮ টার দিকে তার মৃত্যু হয়।

কর্তব্যরত চিকিৎসক বলেন, রোগীর শরীরে সাপের কামড়ের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হয়, কোনো বিষধর সাপ তাকে ধংশন করেছে। কালক্ষেপণ না করে যদি দ্রুত হাসপাতালে নিয়ে আসতো তাহলে চিকিৎসা দেওয়া সম্ভব হতো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা