August 7, 2026, 8:53 pm
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

সখিপুরে দপ্তরির বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে

Reporter Name

মোঃ রুহুল আমিন : শরীয়তপুর প্রতিনিধ

শরীয়তপুরের সখিপুর চরসেনসাসে তারাবুনিয়া উচ্চ বিদ্যালয়ের এক দপ্তরির বিরুদ্ধে বিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে সখিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্ত আলমাছ রাজ (৩৫) চরসেনসাস ইউনিয়নের বালাকান্দী এলাকার ফজা রাজের ছেলে আলমাস রাজা ওই বিদ্যালয়ের দপ্তরি হিসেবে কর্মরত।

এদিকে অভিযোগ দায়েরের পর ঘটনা জানাজানি হলে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। তবে একটি মহল ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

লিখিত অভিযোগ ও ভিকটিমের সঙ্গে কথা বলে জানা যায়, ২৫ সেপ্টেম্বর বুধবার স্কুল ছুটি শেষে সকল ছাত্র-ছাত্রী বাহির হলে পেছন থেকে স্কুলটির দপ্তরি আলমাছ রাজ ভিকটিম সেফালি (ছদ্মনাম) এর হাত ধরে টেনে স্কুলটির দ্বিতীয় তলায় নিয়ে কেচি গেইট আটকে তাকে জোরপূর্বক শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা চালায়। এসময় ওই স্কুল ছাত্রী চিৎকার চেঁচামেচি করে কোনোরকমে বাহিরে চলে আসে। পরবর্তীতে ভিকটিম তার মাকে ফোন করে বিষয়টি জানালে তিনি স্কুলে এসে মেয়েকে উদ্ধার করে নিয়ে যান।

এ ব্যাপারে অভিযুক্ত দপ্তরিকে তার কর্মস্থল ও পরে বাসায় গিয়েও খুঁজে পাওয়া যায়নি। তার ব্যবহৃত ফোনটিও বন্ধ পাওয়া যায়।

তারাবুনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুল হক বলেন, বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক বলেন, ‘ লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা