August 6, 2026, 3:45 pm
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে সাবেক ইউপি চেয়ারম্যান জিতু মিয়া বেপারী’র সংবাদ সম্মেলন

Reporter Name

মোঃ রুহুল আমিন: শরীয়তপুর প্রতিনিধি

 

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে চরসেনসাস ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ব্যবসায়ী জিতু মিয়া বেপারী সংবাদ সম্মেলন করেছেন।

শনিবার (০৫ অক্টোবর) দুপুরে উপজেলার সখিপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে অপপ্রচারকারীদের বিচার দাবি করেছেন, চরসেনসাসের সাবেক ইউপি চেয়ারম্যান ব্যবসায়ী জিতু মিয়া বেপারী ও এলাকাবাসী।

 

লিখিত বক্তব্যে চরসেনসাস ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জিতু মিয়া বেপারী বলেন, আমি জনগণের ভোটে নির্বাচিত হয়ে চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছি। পাশাপাশি ইউনিয়ন পরিষদ নির্বাচনের পরে সুনাম ও সততার সাথে জনগনের পাশে থেকে কাজ করেছি। কিছু দুষ্কৃতির লোক আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন তথ্য দিয়ে অপপ্রচার করেন।

আমার বিরুদ্ধে ফেসবুক, ইউটিউব ও একটি পত্রিকায় ভূল তথ্য প্রকাশ করা হয়েছে। যেখানে বলা হয়েছে, আমি খুচরা মাছ বিক্রেতা, আমার ইটবাটার জমি পানি উন্নয়ন বোডের না, আমার ইটবাটর জমি জনগনের কাছ থেকে লিজ নেওয়া, এবং আমার মাছের গের এ
৩/৪ একর জমি রয়েছে, তা আমার নিজের, যার আয়কর আমি সরকার কে দিয়েএসেছি, এবং তার বাহিরে কোন জমি নেই,।

এছাড়াও ইতি পুর্বে আমার দক্ষিণ তারাবুনিয়ায় একটি বিকাল বড় রাইস মেইল ছিলো সেটা আমি পরিচালনা করেছি, এবং সাবেক প্রয়াত আলহাজ্ব আনোয়ার মাঝী সাহেব উপজেলা পরিষদ চেয়ারম্যান থাকাকালিন, তার মাধ্যমে আমি টেন্ডারি ঠিকাদারি কাজ করেছি, এর পর আমি দশ বছর আমার ভাইয়ের তাতী বাজার স্বর্নের দোকান পরিচালনা করেছি, তার পর ১৯৯৭ সালের দিক আমি চরসেনসাস আসি, পরে সতন্তে আমি চেয়ারম্যান হয়েছি জনগনের ভোটে, সে বলেছে আমি খুচরা মাছ বিক্রেতা, এতে আমার সম্মানের হানি হয়েছে, বলেছে টিনের ঘর থেকে ডুপ্লেক্স বাড়ি, আমি একটি ব্রিকফিল্ড এর মালিক, আমরা ৪ ভাই, সবাই মিলে একটি ৪ রুম বিশিষ্ট একতলা বাড়ি বানিয়েছি, সেখানে আমরা মাঝে মধ্যে আসি, আমরা সম্রান্ত পরিবারের লোক, ৪০ বছরের আগেও আমাদের বাড়িতে ঘর ছিলো কয়েকটা,সেগুলা ভেঙে আমি মাদ্রাসা করে দিয়েছি, জমি দখল, জুলুমবাজ, চাদাবাজি, মাছ বিক্রেতা, পানি উন্নয়ন বোডের জমিদখল, মানুষকে হামলা, মামলা করে হয়রানি, শেয়ার ব্যবসার যেই বিষয়ে আমার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, আমার তো শেয়ারে নামই নাই।

মিথ্যা তথ্য প্রচার করে আমার কাছ থেকে টাকা চাদা দাবি করেছেন বলে অভিযোগ করে সংবাদ সম্মেলন করেন জিতু মিয়া বেপারী। তিনি আরো বলেন,

একই সাথে এসব ঘটনায় তার কোন সম্পৃক্ততা নেই আমার বিরুদ্ধে অপপ্রচারকারী সেই সকল লোকদের আইনের আওতায় এনে তাদের শাস্তির জোর দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে সাবেক ইউপি চেয়ারম্যান জিতু মিয়া বেপারীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা