August 6, 2026, 7:43 pm
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

বিগত সরকারের আমলে ১৪ লাখ কোটি টাকা পাচার হয়েছে’ সৈয়দ ফয়জুল করিম

Reporter Name

মোঃ রুহুল আমিন: শরীয়তপুর প্রতিনিধি

১৪ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে আওয়ামীলীগ সরকার বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। তিনি বলেন, ‘এ দেশের সরকার জনগণের কল্যাণের জন্য কোনো আইন পাস করেনি। বরং সরকার শুধুমাত্র নিজের নিরাপত্তা ও স্বার্থ রক্ষার জন্য আইন পাস করেছে।’

মঙ্গলবার সন্ধ্যায় শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এ সময় তিনি বলেন, ‘সরকারের পাশ করা আইনের মাধ্যমে জাতিকে নির্যাতন ও নিপীড়ন করা হচ্ছে, যা জনগণের অধিকার ও স্বাধীনতার পরিপন্থী। সরকারের মূল দায়িত্ব হচ্ছে জনগণের সেবা করা। যদি সরকার এই দায়িত্ব পালন না করে, তাহলে এমন সরকারের কোনো প্রয়োজন নেই।
তিনি আরো বলেন, বিগত সরকারের আমলে ১৪ লাখ কোটি টাকা পাচার হয়েছে, যা বাংলাদেশের প্রায় দুইবারের বাজেটের সমান। এছাড়া বাংলাদেশ ব্যাংক থেকে ৯৮ হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। বর্তমানে প্রতিটি বাংলাদেশির মাথার উপর প্রায় দেড় লাখ টাকা ঋণ রয়েছে। দেশের গরিব, শ্রমিক, কামার, ও সাধারণ মানুষরা নিয়মিত ভ্যাট ও ট্যাক্স দেয়, যা সরকারের আয়ের মূল উৎস। অথচ সেই অর্থ সঠিকভাবে জনগণের উন্নয়নে ব্যবহৃত হয় না। দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে জনগণের অর্থ আত্মসাৎ করা হয়, এমনকি ভিক্ষার টাকাতেও কর বসানো হয়। সরকার জনগণের টাকায় চলে, কিন্তু সেই টাকার সঠিক ব্যবহার না হলে সরকার জনগণের কোনো উপকারে আসে না।’

এ সময় সখিপুর থানা ইসলামী আন্দোলনের সভাপতি মোহাম্মদ রাশেদ হোসেনের সভাপতিত্বে গণসমাবেশে আরও বক্তব্য দেন দলটির উপদেষ্টা হাফেজ মাওলানা শওকত আলী, জেলার সভাপতি মুফতি তোফায়েল আহমেদ কাসেমী, সহ-সভাপতি মাওলানা আনোয়ার আল-নোমানসহ অনান্য নেতৃবৃন্দ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা