আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের ঘিওর ও দৌলতপুর উপজেলার দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন বিএনপির নেতৃবৃন্দ। এসময় আর্থিক অনুদান প্রদান এবং সনাতন ধর্মাবলম্বীর সাথে মতবিনিময় করেছেন বিএনপির নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১০অক্টোবর) দুপুরে উপজেলার কচিকাঁচা মিলন সংঘ, শতদল সার্বজনীন দূর্গা মন্টপ, দৌলতপুর কালিবাড়ি দূগৃা মন্টপ, চক মিরপুর সার্বজনীন দূর্গা মন্দির পরিদর্শন করেন জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা, সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবিরসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা বলেন, বিএনপি সব সময়ই সাম্প্রদায়িক
সম্প্রীতি রক্ষা করে। আমরা আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশের সার্বিক নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য কাজ করে যাচ্ছি। আমরা সবাই বাংলাদেশী, আমরা
একসাথে এ দেশটাকে গড়ে তুলবো। এসময় আফরোজ খান নিজ তহবিল হতে প্রতিটি পূজা
মন্ডপে ৫ হাজার করে টাকা অনুদান প্রদান করেন। এবার জেলায় ৫১৩টি মন্ডপে পূজা হচ্ছে। তিনি পর্যায় ক্রমে সকল পূজা পন্ডপেই সহযোগিতা করবেন বলে জানান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শচীন্দ্র নাথ
মিত্র, সাধারন সম্পাদক সুব্রত কুমার শীল গোবিন্দ, বিএনপি নেতা আব্দুল আলিম খান মনোয়ার, মামুন ভূইয়া প্রমুখ।