August 6, 2026, 5:36 pm
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

মানিকগঞ্জের ঘিওর ও দৌলতপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন- ড.খন্দকার আকবর হোসেন বাবলু 

Reporter Name

মোঃশরিফুল ইসলাম নিজস্ব প্রতিবেদক
শারদীয়া দূর্গা উৎসবের অষ্টমী দিনে মানিকগঞ্জের দৌলতপুর ,ঘিওর, উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন- প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের জৈষ্ঠ্য পুত্র ও মানিকগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি  ডঃ খন্দকার আকবর হোসেন বাবলু।
 ১১ অক্টোবর (শুক্রবার)  সন্ধ্যায় দৌলতপুর উপজেলার হরিসভা বেদান্তমঠ, কালিবাড়ি মন্টপ,চকমিরপুর,ঘিওর সদরে বাসষ্ট্যান্ড কেন্দ্রীয় কালি মন্দির ও,বড়টিয়া,শ্রীবাড়ি, রিশিপাড়া ,সহ বিভিন্ন পুজা মন্ডব পরিদর্শন সহ পূজারীদের খোজ খবর নেন।
ডঃ খোন্দকার আকবর হোসেন বাবলু  বলেন, বিএনপি সব সময়ই সাম্প্রদায়িক
সম্প্রীতি রক্ষা করে। আমরা আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশের সার্বিক নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য কাজ করে যাচ্ছি। আমরা সবাই বাংলাদেশী, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আমাদের এই বাংলাদেশ। এ দেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে তাদের ধর্নীয় উৎসব পালন করেন। সনাতন ধর্মাবলম্বীরা যাতে শান্তি পূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব পালন করতে পারেন। আমরাও প্রতিটি মন্ডপ ঘুরে ঘুরে খোঁজ-খবর নিচ্ছি। তাদের সহযোগিতা করছি। দেশে কিছু লোক আছে যারা আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত।
এছাড়া উপস্থিত ছিলেন, সাবেক জি এস ঘিওর সরকারি কলেজ মোঃ সেলিম মিয়া  দৌলতপুর থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহিন আলম, মানিকগঞ্জ জেলা যুবদল নেতা মোঃ সাইদুর রহমান, বালিয়াখোড়া  ইউনিয়ন বিএনপি  যুগ্ম সাধারণ সম্পাদক  চাঁন মিয়া প্রমোখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা