August 7, 2026, 8:02 pm
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

কলাপাড়ায় মাছের ঘেরে বিষ প্রয়োগ; ১০ লাখ টাকার ক্ষতি

Reporter Name

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় মোঃ হুমায়ুন কবির খান (৪০) নামে এক ব্যক্তির মাছের ঘেরে রাতের আধারে বিষ প্রয়োগ করে কমপক্ষে ১০ লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। বুধবার (২৩ অক্টোবর) গভীর রাতে উপজেলার চাকামইয়া ইউনিয়নের শান্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের সাবেক ইউপি আব্দুল আজিজ খান’র ছেলে। বিষ প্রয়োগের ফলে ঘেরের প্রায় ১০ লাখ টাকার মাছ মরে ভেসে উঠেছে।

ক্ষতিগ্রস্ত মোঃ হুমায়ুন কবির খান বলেন, ‘গভীর রাতে কে আমার এতো বড় ক্ষতি করলো তা আমি জানি না। সকালে এসে দেখি আমার ঘেরের সব মাছ ভেসে উঠছে। এতে আমার ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

তিনি আরো বলেন, নিজস্ব জায়গার উপর কয়েকটি পুকুর খনন করে আমি বিগত ৮/১০ বছর ধরে মাছ চাষ করছি। এবার কয়েকটি এনজিও এবং ব্যাংক থেকে লোন করে ঘেরে পাঙ্গাস, তেলাপিয়া, পুঁটিসহ দেশীয় বিভিন্ন জাতের মাছ চাষ করেছি। এ ঘেরে বিষ প্রয়োগ হয়েছে, সেই ঘেরে আমার প্রায় ২০ লাখ টাকা খরচ হয়েছে। কিছু দিনের মধ্যেই মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হয়ে উঠেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা