August 7, 2026, 7:57 pm
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

পঞ্চগড়ের রিয়াজুল ইসলাম নিয়োগ পেলেন এজিপি হিসেবে

Reporter Name

স্নিগ্ধা খন্দকার পঞ্চগড় প্রতিনিধি

আটোয়ারি উপজেলার কৃতি সন্তান অ্যাডভোকেট রিয়াজুল ইসলাম ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের সরকারি আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর উইং থেকে গত সোমবার (১৪ অক্টোবর) এ সংক্রান্ত নিয়োগ আদেশ জারি করা হয়। এতে পূর্বে নিয়োগকৃত সব আইন কর্মকর্তার নিয়োগ আদেশ বাতিল করে তাঁদের নিজ নিজ পদের দায়িত্ব থেকেও অব্যাহতি প্রদান করা হয়।

ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এজিপি) হিসেবে নতুন নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট মো. রিয়াজুল ইসলাম। তিনি পঞ্চগড় জেলার আটোয়ারি উপজেলার তোরিয়া ইউনিয়নের বোধগাঁও গ্রামের মো. ইসাহাক আলীর ছেলে।

অ্যাডভোকেট রিয়াজুল ইসলাম ২০১৮ সালে ঢাকা আইনজীবী সমিতির সদস্য পদ গ্রহণ করেন। ২০২৩ সালে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন এবং একই বছর সুপ্রিম কোর্ট বারের সদস্য পদও লাভ করেন। সম্প্রতি ঢাকা জেলা ও দায়রা জজ আদালতে আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ পাওয়ার খবরে পঞ্চগড়ের আটোয়ারি এলাকার মানুষ তাকে অভিবাদন জানিয়েছেন।

আটোয়ারির কৃতি সন্তান অ্যাডভোকেট রিয়াজুল ইসলামের সরকারি আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ প্রাপ্তি আটোয়ারি ও পঞ্চগড়বাসীর জন্য গর্বের বিষয়। তার এ সাফল্য তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা