আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ
মানিকগঞ্জের দৌলতপুরে রাষ্ট্র কাঠামো মেরামতে মতবিনিময় হয়েছে। শনিবার (৯নভেম্বর) বিকেলে উপজেলার ধামশ্বর ইউনিয়নের ঘড়িয়ালা উম্মে কুলছুম দাখিল মাদ্রাসা মাঠে সভার আয়োজন করে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠন।
রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, ধামশ্বর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: সোনা মিয়া।
সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন সাহেবের জ্যেষ্ঠ পুত্র ও মানিকগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ড. খোন্দকার আকবর হোসেন বাবলু।
এ সময় বক্তব্য দেন, রোমান খোন্দকার, এ্যাড ইউনুছ আলী, মো: ইকবাল হোসেন, মো: আমিনুল ইসলাম আমিন, মুক্তিযোদ্ধা মো:আবুল কালাম,মো:সায়েদুর রহমান, অ্যাড শরিফ উদ্দিন, এ্যাড কামরুল ইসলাম, মো: রফিকুল ইসলাম ঘটু, গোলাম মুক্তাদির, মো: শরিফ, এ্যাড জাহাঙ্গীর আলম, মো:সাহিদ প্রমুখ।
এসময় ড. খোন্দকার আকবর হোসেন বাবলু তাঁর বক্তব্যে বলেন, স্বৈরাচারী আওয়ামীলীগ সরকারের ১৫ বছরে আমাদের বহু নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছেন। এতদিন আওয়ামী লীগের দালাল ও সুবিধা বাদী ছিলেন তারা আবার আমাদের দলে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে । এদের দেখে সাবধানে থাকবেন, কোনভাবেই যেন দলের ক্ষতি না করতে পারে। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।