August 7, 2026, 11:09 pm
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

পঞ্চগড়ে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার নিয়ে প্রথম কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name

স্নিগ্ধা খন্দকার পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে দেশের প্রথমবারের মতো ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ এবং বিধিমালা ২০২৪ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী এই কর্মশালাটি আয়োজন করে জেলা প্রশাসন। জেলা প্রশাসকের সেমিনার কক্ষে আয়োজিত কর্মশালায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ভূমি অপরাধ প্রতিরোধে সম্মক জ্ঞান অর্জনের জন্য এই কর্মশালা দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের ল্যান্ড পলিসি স্পেশালিস্ট ও পর্যটন করপোরেশনের সাবেক চেয়ারম্যান মো. হান্নান মিয়া প্রশিক্ষক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এবং কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সাবেত আলী। কর্মশালায় জেলার পাঁচটি উপজেলার নির্বাহী অফিসারসহ ভূমি সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার নিশ্চিত করতে দেশের প্রথম এ ধরনের কর্মশালা পঞ্চগড়ে অনুষ্ঠিত হওয়া একটি যুগান্তকারী পদক্ষেপ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা