আব্দুর রাজ্জাক ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
হেমেন্তর সন্ধ্যায় হালকা শীতের ছোঁয়ায় হঠাৎ প্রাণবন্ত হয়ে উঠে মেলাঙ্গণ। মনোমুগ্ধকর লালন সঙ্গীত পরিবেশনা উপভোগ করতে লালনপ্রেমীরা মেলায় ভিড় করেন। মানিকগঞ্জের ঘিওরে লালন সন্ধ্যায় সুরের মূর্ছণা উপভোগ করলেন হাজারো দর্শক শ্রোতা। একতারা, ডুগডুগি, মন্দিরা আর ঢাক-তবলার তালে তালে শ্বেত বসনধারী শিল্পীরা গাইছেন—‘শুনিলে প্রাণ চমকে ওঠে…’, ‘ভবে মানুষ গুরু
নিষ্ঠা যার/সর্বসাধন সিদ্ধ হয় তার।’ চারদিকে উৎসুক দর্শক-শ্রোতাদের মুহুর্মুহু করতালি। একের পর এক এমন সব জনপ্রিয় আর হৃদয়স্পর্শী লালনের গান উপভোগ করলেন হাজারো ভক্ত-অনুরাগী।
গতকাল শুক্রবার সন্ধ্যায় এ গানের আসর শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলে লালনেরbগান। মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করেন শত শত নারী-পুরুষ।
উপজেলার উপজেলা পরিষদ সংলগ্ন হযরত ইনছান আলী চিশতিয়া দরবার শরীফে ৪৫তম
খাজা মাঈনুদ্দীন চিশতিয়া(রাঃ) বাৎসরিক ওরশ মোবারক ও ৫ দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলার শেষ দিন আয়োজিত লালন সন্ধ্যায় গান পরিবেশন করেন কুষ্টিয়ার সমির বাউল, সোহানা বাউল, বাউল অঞ্জলী ঘোষ দূর্গা, সুবর্ণা বাউল, সাইফুল বাউল, সোহানা বাউল ও আলিফ বাউলসহ একঝাঁক তরুন লালন সঙ্গীত
শিল্পী।
লালন সন্ধ্যার উদ্বোধন করেন জেলা বিএনপির সহ সভাপতি ও বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন পুত্র ড. খোন্দকার আকবর হোসেন বাবলু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও কুষ্টিয়া ৩ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন।
অনুষ্ঠানের মধ্যে দেশের জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় লালন সঙ্গীত, বাউল
গান, বিচার গান ও সামাজিক নাট্যানুষ্ঠান হয়েছে।