August 7, 2026, 11:10 pm
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

মানিকগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ক সংলাপ

Reporter Name

মানিকগঞ্জ সংবাদদাতা

মানিকগঞ্জে প্রাণবচিত্র নির্ভর কৃষিপ্রতিবেশ চর্চায় নিরাপদ খাদ্য বিষয়ক সংলাপ হয়েছে।

গতকাল বুধবার দুপুরে জেলা শিল্পকলা মিলনায়তনে কৃষকদের সাথে এই সংলাপের আয়োজন করে বারসিক (বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ)।

সংলাপে রাসায়নিক সার ব্যবহার না করে প্রাকৃতিকভাবে জৈব সারের ব্যবহার করে উৎপাদিত কৃষি পণ্যের বিস্তার এবং সফল কৃষকদের গল্প তুলে ধরা হয়। কৃষকদের কাছ থেকে পাওয়া শতাধিক ধান বীজ, রাসায়নিক সার মুক্ত সবজী এবং কৃষি কাজে ব্যবহৃত জিনিসপত্র প্রদর্শিত হয়।

বারসিক এর জেলা শাখার সমন্বয়ক বিমল রায়ের সভাপতিত্বে সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।

এসময় বক্তব্য রাখেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রবীআহ নূর আহমেদ, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক একেএম সামিউল আলম, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সদস্য সচিব মোঃ শাহানূর ইসলাম, কৃষক গবেষক ফোরামের সভাপতি নুরুল ইসলাম প্রমুখ।

সংলাপে জেলার সাতটি উপজেলা থেকে শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা