মানিকগঞ্জের ঘিওরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র- জনতার উপর
হামলার ঘটনায় বড়টিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সাইদুর
রহমান মোল্লা (৪৮) কে গ্রেপ্তার করেছে ঘিওর থানা পুলিশ।
গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত এগারোটার দিকে উপজেলার বড়টিয়া ইউনিয়নের
ফুলহাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সাইদুর রহমান মোল্লা এলাকায় কেন্দ্রীয় যুবলীগের সাবেক
সাংগঠনিক সম্পাদক ও সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য এস এম জাহিদের আস্থাভাজন
ও ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত।
ঘিওর থানার ভারপ্রাপ্ত অফিসার্স ইনচার্জ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে
বলেন, গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় দায়েরকৃত
মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।