রাসেদুল ইসলাম, স্টাফ রিপোর্টার
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ সকলের খালাসের রায়ে রাজশাহী জেলার মোহনপুর উপজেলায় বিএনপি সহ অঙ্গসংগঠন আনন্দ মিছিল করেছে।
বোরবার সন্ধ্যায় আনন্দ মিছিলটি বের হয়। মোহনপুর বিএনপির পার্টি অফিস হতে বের হওয়া আনন্দ মিছিলটি মোহনপুর থানার মোড়ে গিয়ে শেষ হয়।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন,
উপজেলা পরিষদের সাবেক চেয়্যারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, মোহনপুর উপজেলা বিএনপির আহবায়ক মাহাবুব-আর-রশিদ, যুগ্ম আহবায়ক জাকির হোসেন বকুল, সদস্য সচিব বাচ্চু, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুর রাজ্জাক সহ অঙ্গ সংগঠনের নেএী বৃন্দ,, ও সাধারণ জনগন।
এই হামলা ২০০৪ সালে আওয়ামী লীগের প্রধান স্বৈরাচারি শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে করা হয়েছিল,যাতে ২৪ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়।
আজ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামিকে খালাস দেন উচ্চ আদালত যা বিএনপি এবং তার সহযোগী সংগঠনের মধ্যে আনন্দ ও উল্লাসের সঞ্চার করেছে।
বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।