মোঃ রুহুল আমিন: শরীয়তপুর প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সখিপুর থানা’র নতুন কমিটি গঠন করা হয়েছে।
৫ ডিসেম্বর বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন শাহ মোঃ আবু জাফর -সাবেক এম পি সভাপতি ও মোঃ রেজাউল ইসলাম (রাজু )র যৌথ স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
এসময় জাহাঙ্গীর আলম মোল্যা কে সভাপতি ও সেলিম খন্দকার কে সাধারণ সম্পাদক করে ১১
সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছ।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন, সাংগঠনিক সম্পাদক, বাবু মোল্যা,সহ-সভাপতি দুলাল মুন্সি, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর মুন্সি, সহ-সাংগঠনিক সম্পাদক রমিজ গাজী, প্রচার সম্পাদক আলমাস পাজুরী, কোষাধ্যক্ষ মতি বেপারী, দপ্তর সম্পাদক রিপন ঘোষ, অর্থ বিষয়ক সম্পাদক বি,এম জসিম উদ্দিন, সড়ক সম্পাদক আঃ বারেক সরকার।
নবগঠিত সখিপুর থানা’র পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এর সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক সেলিম খন্দকার, ফরিদপুর বিভাগীয় বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এর সভাপতি এ কে এম কাউম চুন্নু মুন্সি ও যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক রাফিও প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এর সখিপুর থানা সভাপতি জাহাঙ্গীর আলম মোল্যা বলেন, এটা হচ্ছে শ্রমিক সংগঠন, এই সংগঠনের মুল উদেশ্য হচ্ছে শ্রমিকেদর কল্যানে কাজ করা, যেসব শ্রমিক, বেশি লেখা পড়া করতে পারে নাই, তাদের অধিকার বিষয়ে তারা জানেনা, তাদের অধিকার নিয়ে কাজ করা, তাদের সচেতন করা, তারা যদি কোন বিপদে পরে, সে বিপদ থেকে তাদের কে উদ্ধার করা। এটা হচ্ছে আমাদের এই সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের মুল উদেশ্য।