August 7, 2026, 11:10 pm
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

শ্রীমঙ্গলে নিষিদ্ধ সাকার মাছের ঝুড়ি ফেলে পালিয়েছে বিক্রেতা

Reporter Name

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের নিষিদ্ধ সাকার মাছের ঝুড়ি ফেলে পালিয়েছে বিক্রেতা।
মঙ্গলবার রাতে শ্রীমঙ্গল শহরের পোস্টঅফিস রোডে সড়কের পাশে মাছের ঝুড়িটি দেখতে পেয়ে উপজেলা মৎস্য অফিসে ফোন করে বিষয়টি জানান সাংবাদিক নূর মোহাম্মদ সাগর। খবর পেয়ে মৎস্য অফিসের কর্মকর্তারা এসে নিশ্চিত করেন এগুলো নিষিদ্ধ সাকার মাছ। মাছহুলো জব্দ করে মৎস্য অফিসে নিয়ে আসা হয়।
পোস্ট অফিস সড়কের পাশের গলিতে কর্তব্যরত নৈশপ্রহরী বিজয় বলেন, গতকাল বিকেলে প্লাস্টিকের ক্যারেটসহ কেউ এখানে মাছগুলো ফেলে গেছেন। রাতে সব দোকান বন্ধ হওয়ার পরই সবার নজরে আসে মাছগুলো। পরে সবাই ভিড় জমান।
শ্রীমঙ্গল উপজেলা মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায় জানান, খবর পেয়ে মৎস্য অফিসের লোকজন পাঠিয়ে মাছগুলো জব্দ করা হয়েছে। এগুলো মাটিচাপা দেওয়া হবে। সাকার মাছ দেশে নিষিদ্ধ। এই মাছ দেশি প্রজাতির মাছের ডিম ও রেণু খেয়ে মাছের বংশবিস্তারে প্রতিবদ্ধকতা সৃষ্টি করে। এ প্রজাতির মাছ যেকোনো পরিবেশে বাঁচতে পারে ও দ্রুত বংশবৃদ্ধির কারণে দেশি প্রজাতির মাছের সঙ্গে খাদ্য ও বাসস্থান নিয়ে প্রতিযোগিতা করে। মাছটি খাওয়াও যায় না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা