August 7, 2026, 11:12 pm
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

শরীয়তপুরে অপরাধ নিয়ন্ত্রণে বিট পুলিশিং সংক্রান্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত”

Reporter Name

মোঃ রুহুল আমিন শরীয়তপুর প্রতিনিধি

বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি ; তথ্য দিন সেবা নিন এই শ্লোগানগুলোকে সামনে রেখে শরীয়তপুরের জেলার ৭টি থানায় ৮৬টি বিটে চলছে বিট পুলিশিং কার্যক্রম। ৮৬টি বিটে রয়েছে ৮৬টি বিট কার্যালয়। প্রতিটি বিটে ইনচার্জ হিসেবে রয়েছে একজন সাব-ইন্সপেক্টর পদমর্যাদার কর্মকর্তা। জনগণকে দ্রুততম সময়ে সেবা প্রদানের লক্ষ্যে এবং সর্বোপরি এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত রয়েছে। বিট পুলিশিং এর নিয়মিত কার্যক্রমের পাশাপাশি সমাজ থেকে সন্ত্রাস ও মাদক নির্মূল এবং ধর্ষণবিরোধী সভার আয়োজনের মাধ্যমে মানুষকে সচেতন করার কাজ করে যাচ্ছে বিট পুলিশিং কর্মকর্তারা। বিট পুলিশিং কার্যক্রমকে ফলপ্রসূ করতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়মিত মনিটরিং করছেন।
১১ ডিসেম্বর বিকেলে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানাধীন চরকুমারিয়া ইউনিয়নের আয়োজনে অপরাধ নিয়ন্ত্রণে বিট পুলিশিং সংক্রান্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ নজরুল ইসলাম পুলিশ সুপার (পিপিএম সেবা) শরীয়তপুর।

মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন চরকুমারিয়া ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারমান, আয়েশা বেগম।
গিয়াস মোল্যা, জাকির মোল্যা, জলিল মোল্যা, মাহমুদুর রহমান সম্রাট মোল্যা, আহসান মোল্যা, বিপ্লব মোল্যা, খোকন মাঝী, জানশরীফ মোল্যা, মোস্তফা সারোয়ার, এ ছাড়া উক্ত মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীগণ ও গণ্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

বিট পুলিশিং সংক্রান্তে মতবিনিময় সভার সভাপতিত্ব করেন মোঃ ওবাইদুল হক অফিসার ইনচার্জ সখিপুর থানা, ও সঞ্চালনায় মানিক মোল্যা, সাবেক সভাপতি চরকুমারিয়া ইউনিয়ন ছাত্রদল,।

মতবিনিময় সভায় বক্তাগণ সন্ত্রাস-জঙ্গিবাদ, নারী নির্যাতন, ইভটিজিং, মাদক, সুদ, বাল্যবিবাহ, প্রতিরোধে, জেলা পুলিশের কার্যকর ভূমিকা রাখার
মতামত জানান,। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা পুলিশ সুপার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান।

এবং প্রত্যাশিত ‘জনগণের পুলিশ’ হিসেবে আপামর জনসাধারণকে সেবা প্রদানের লক্ষ্যে বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান, শরীয়তপুর জেলা পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম,
তিনি আরো জানান জেলা পুলিশের পক্ষ থেকে প্রতিশ্রুতি অব্যহত থাকবে । শরীয়তপুর জেলার
সকল থানার অপরাধ দমনানোর জন্য,
জনগণের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, পুলিশকে যে কোন তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান, এবং সকল অপরাধের বিরুদ্ধে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা