August 7, 2026, 11:12 pm
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

মোহনপুর তারেক জিয়ার প্রজন্মদলের পরিচিতি সভা অনুষ্ঠিত

Reporter Name

রাসেদুল ইসলাম, স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জাতীয়তাবাদী তারেক জিয়ার প্রজন্মদল মোহনপুর উপজেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে বিষহারা উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী তারেক জিয়ার প্রজন্মদল মোহনপুর উপজেলা শাখার সভাপতি আনারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহীর বাগমারা বিএনপি’র আহ্বায়ক এবং সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ডি.এম. জিয়াউর রহমান জিয়া।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী তারেক জিয়ার প্রজন্মদল রাজশাহী জেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ, মোহনপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মীর সুমন, সাংগঠনিক সম্পাদক সম্রাট হোসেন, বাগমারা উপজেলা শাখার সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, সহ-সভাপতি জুয়েল রানা, প্রভাষক আমিনুল ইসলাম, বিএনপি নেতা ইউসূব আলীসহ প্রমূখ।

আগামী দিনে সকলে একত্রিত হয়ে সংগঠনের কার্যক্রম বৃদ্ধি করে মোহনপুরের মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা