স্টাফ রিপোর্টার
আগামি ২২ ডিসেম্বর রবিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) দল মোহনপুর শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল উপলক্ষ্যে সাংগঠনিক পদের প্রার্থী বাচ্চু রহমান গণসংযোগ করেছেন। বৃহস্প্রতিবার (১৯ ডিসেম্বর) সারাদিন তিনি মোহনপুর বাজার ভোটারদের কাছে গিয়ে তার মাছ প্রতিকের জন্য ভোট চান ও লিফলেট বিতরণ করেন।
এবিষয়ে বাচ্চু রহমান বলেন, আমি মোহনপুর উপজেলা বিএনপির সদস্য সচিব ছিলাম। দলের দুর্দিনে রাজনৈতিক প্রোগ্রাম করার জন্য মিথ্যা মামলাসহ হামলার শিকার হয়েছি। এখন বিএনপির সুদিন ফিরেছে, তাই আমি যদি এবার সাংগঠনিক পদে বিজয়ী হতে পারি তাহলে আগামীদিনে দলের সকল নেতা-কর্মীদের জন্য কাজ করে যাবো ইনশাআল্লাহ্।