মোঃশরিফুল ইসলাম নিজস্ব প্রতিবেদক
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো বাস্তবায়নে মানিকগঞ্জের শিবালয় উপজেলার বেঁজপাড়া বাজারে পথসভা ও ৩১ দফা লিফলেট বিতরণ করা হয়। শনিবার(২১ডিসেম্বর)বিকেলে জাতীয়তাবাদীদল বিএনপি শিমুলিয়া ইউনিয়ন শাখার আয়োজনে বেঁজপাড়া বাজার ও প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষদের মাঝে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়।পরে বেঁজপাড়া বাজারে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
শিমুলিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ লিটন মিয়ার সঞ্চালনায় পথসভা ও লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ্ কবীর
অনুষ্ঠানের প্রধান অতিথি এস এ জিন্নাহ্ কবীর বলেন, বাংলাদেশ নিয়ে যে কোন ষড়যন্ত্র রুখে দাঁড়াবে জনগণ গত ১৬ বছর ধরে ফ্যাসিবাদী সরকার দেশের মানুষের স্বাধীনতা হরণ করেছে।বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হলেও জনগণের কোনো স্বাধীনতা ছিল না।পার্লামেন্ট থাকলেও কার্যকারিতা ছিল না, এবং নির্বাচন কমিশন থাকলেও ভোটাধিকার ছিল না তিনি আরো বলেছেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার আওয়ামী সরকারের পতন হয়েছে।এই গণ অভ্যুত্থানে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং বিএনপির প্রায় চার শতাধিক নেতাকর্মী শহীদ হয়েছে।হাসিনাসহ স্বৈরাচার সরকারের সকল দোসররা পলাতক রয়েছে।কিন্তু তাদের ষড়যন্ত্র থেমে নেই।বিদেশে অবস্থান করে তারা দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কাজ করছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মাকসুদুর রহমান মুকুল,মানিকগঞ্জ কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ,শিবালয় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন,মহাদেবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ খোরশেদ আলম,মহাদেবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রাইজ উদ্দিন আহমেদ,শিবালয় উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ হোসেন মিয়া,মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সুমন দেওয়ান শাকিব, মানিকগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃজাহিদুল ইসলাম জিহাদ সহ জেলা ও উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মী বৃন্দ।