August 7, 2026, 11:15 pm
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

শরীয়তপুরের সখিপুর অটোরিকশার চাপায় ৬ বছরের শোয়াইবার মৃত্যু

Reporter Name

মোঃ রুহুল আমিন জেলা প্রতিনিধি শরীয়তপুর

বাড়ির সামনের সড়কের পাশে প্রতিদিনের মতো খেলতেছিল ৬ বছরের ছোট্ট শিশু শোয়াইবা। কিন্তু হঠাৎ দ্রুত গতিতে একটি অটো রিকশা এসে চাপা দেয় তাকে। এরপর ঘটনাস্থলেই শোয়াইবার মৃত্যু হয়।

সোমবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে শরীয়তপুরের সখিপুর থানার আরশিনগর ইউনিয়নের বালাকান্দি এলাকার চর মহিষখালি গ্রামে এঘটনা ঘটে।

নিহত শোয়াইবা (৬) চর মহিষখালি গ্রামের আলহাজ সরদারের মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে প্রতিদিনের মতো বাড়ির সামনের সড়কের পাশে খেলতেছিল শিশু শোয়াইবা। এসময় হঠাৎ দ্রুত গতিতে একটি অটো রিকশা এসে তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। অটো রিকশার চাপায় ঘটনাস্থলেই শোয়াইবার মৃত্যু হলেও স্বজনরা তাকে দ্রুত ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহত শোয়াইবার চাচা হিমেল সরকার বলেন, সকালে শোয়াইবা বাড়ির পাশের সড়কের পাশে খেলতেছিল। এসময় একটি অটোরিকশা তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। আমার ফুটফুটে চাচ্চু মারা গেছে। আমি অটো রিকশা চালকের বিচার দাবি করছি।

বিষয়টি নিয়ে সখিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক বলেন, সকালে চরমহিষ কান্দি এলাকায় সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যুর খবর পেয়েছি। এঘটনায় যদি কেউ লিখিত অভিযোগ করেন, তবে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা