August 7, 2026, 5:13 pm
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সময় দুই ছাত্রলীগ কর্মী পুলিশের হাতে গ্রেফতার

Reporter Name

মোঃ রুহুল আমিন  শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের ভেদরগঞ্জে সখিপুর প্রতিষ্ঠাবার্ষিকী পালনের অপরাধে রিয়াদ ওরফে রাব্বি পাইক ও নাদিম খান নামে দুই ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৫ জানুয়ারি) দিনগত রাতে উপজেলার সখিপুর থানাধীন চরভাগা ইউনিয়নের মালত কান্দি এলাকা থেকে তাদের কে গ্রেফতার করা হয়। গ্রেফতার রাব্বি ও নাদিম ওই এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, সখিপুর চরভাগা ইউনিয়নের মালত কান্দি এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হচ্ছিল। এমন সংবাদ পেয়ে রোববার দিনগত রাতে ঘটনাস্থলে যায় পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে রিয়াদ ওরফে রাব্বি পাইক ও নাদিম খান নামের দুই ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করা হয়।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল হক বলেন, কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করার সময় দুই ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা