August 6, 2026, 11:12 pm
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

কলাপাড়ায় চাঁদাবাজি মামলা করে বিপাকে ব্যবসায়ী 

Reporter Name

এস এম আলমগীর হোসেন কলাপাড়া পটুয়াখালী প্রতিনিধি

কলাপাড়ায় চাঁদাবাজির মামলা করে বিপাকে পড়েছেন মুদি ব্যবসায়ী মোঃ বেল্লাল পাহলান (৪৮)। আসামিরা বাদীকে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে। দোকান বন্ধ ও ঘেরের মাছ ধরা সহ নানা ক্ষতিসাধন করে এলাকা ছাড়া করার হুমকি দিচ্ছে বলে অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী নীলগঞ্জের দড়িয়াপুর গ্রামের মৃতঃ আঃ ছত্তার পাহলান’র ছেলে ব্যবসায়ী বেল্লাল পাহলান।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বেলা ১১ টায় কলাপাড়া সাংবাদিক ফোরাম কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে মোঃ বেল্লাল পাহলান বলেন, আক্কেলপুর গ্রামের আক্কেলপুর সরকারি প্রাথমিক বিদ্যালযের দক্ষিণ পাশে ওয়াক্‌ফ স্টেটে প্রায় দীর্ঘ ১৫ বছর ধরে মুদি দোকান সুনামের সঙ্গে করে আসছি। ১৭ জানুয়ারি সোহাগ মুন্সী (৩৫), বেল্লাল আকন (৩২), হিরু প্যাদা (৩৫), জাকির হাওলাদার (৫৫), মাহবুব (৩২), চাঁন মিয়া (৪৫), নাসির (৩৫) ও ফেরদাউস (৩৮) আমার কাছে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করে। তাদের দাবিকৃত টাকা না দিলে আমার দোকান বন্ধ করে দিবে এবং আমার ঘেরের মাছ ধরে নিয়ে যাবে বলে হুমকি দেয়। কিন্তু তাদের চাঁদা দিতে অস্বীকার করলে তারা ক্ষিপ্ত হয়ে আমাকে ভয়ভীতি সহ নানা ধরনের হুমকি দিয়ে আসছে। আমি কোন উপায় না পেয়ে মঙ্গলবার (২১ জানুয়ারি) অভিযুক্ত সোহাগ মুন্সী, বেল্লাল আকন, হিরু প্যাদা, জাকির হাওলাদার, মাহবুব, চাঁন মিয়া, নাসির, ফেরদাউস কে আসামি করে কলাপাড়া থানায় এটি চাঁদাবাজির মামলা দায়ের করি। যার মামলা নং-২৮। এ মামলায় আক্কেলপুর গ্রামের আজিজ ক্বারী’র ছেলে জাকির হাওলাদার কে গ্রেফতার করে পুলিশ। এতে তারা ক্ষিপ্ত হয়ে আমার দোকান ভাঙচুর এবং দোকানের সামনে থাকা আকাশ নিয়ে যায়। সকালে আমার ছেলে দোকানে গেলে, দোকান খুলতে দেয়নি। আসামিরি জীবননাশের হুমকি দিয়ে যাচ্ছে। বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে কলাপাড়া থানার ওসি মোঃ জুয়েল ইসলাম, এ ঘটনায় মামলার রুজু করা হয়েছে, এ মামলার আসামি জাকির কে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা