August 7, 2026, 12:17 am
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

শামসুজ্জামান দুদুর অভিযোগ: দেশের অর্থনীতি ধ্বংসে শেখ হাসিনা-রেহানা দায়ী

Reporter Name

স্নিগ্ধা খন্দকার স্টাফ রিপোর্টার

বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং তাদের পরিবারের সদস্যরা দেশের ব্যাংক ও অর্থনৈতিক প্রতিষ্ঠান ধ্বংস করে অর্থ লুট করেছেন। এর ফলে দেশের অর্থনীতি তলানিতে পৌঁছেছে।

মঙ্গলবার বিকেলে পঞ্চগড় জেলা বিএনপি আয়োজিত এক সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক এবং প্রতিবেশী দেশ ভারত বিগত তিনটি জাতীয় নির্বাচনকে সমর্থন দিয়ে দেশে গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি করেছে।

পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে আয়োজিত সভায় বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির, পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, সাবেক সংসদ সদস্য এডভোকেট রিনা পারভিনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় নেতাদের আগমনে কর্মীদের উচ্ছ্বাস, দীর্ঘদিন পর কেন্দ্রীয় নেতাদের আগমনকে ঘিরে পঞ্চগড় জেলা বিএনপি’র নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। দুপুর থেকেই জেলার পাঁচ উপজেলা থেকে নেতাকর্মীরা সভাস্থলে জড়ো হন। সভার জন্য তালিকাভুক্ত ডেলিগেট সদস্যরা অডিটোরিয়ামে প্রবেশের সুযোগ পেলেও বাইরেও কয়েকশ নেতাকর্মী উপস্থিত থেকে বক্তব্য শোনেন।

সভায় বিভিন্ন ইউনিটের নেতারা সাংগঠনিক অবস্থা তুলে ধরে মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো ভেঙে নতুন কমিটি গঠনের প্রস্তাব দেন।ফেব্রুয়ারিতে জেলা বিএনপি’র কাউন্সিলের সম্ভাবনা, জেলা বিএনপি’র সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ জানিয়েছেন, জেলার ৪৩ ইউনিয়ন, পাঁচ উপজেলা ও তিন পৌরসভার নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। তিনি বলেন, “ফেব্রুয়ারির শেষে অথবা রমজানের আগেই জেলা বিএনপি’র কাউন্সিল আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “গত ১৫ বছর ধরে বিএনপি’র নেতাকর্মীরা আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছে। আগামী দিনে তারেক রহমানের নির্দেশে প্রয়োজন হলে যে কোনো ত্যাগ স্বীকারে আমরা প্রস্তুত।”

জেলা বিএনপি’র এই সভা নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। কেন্দ্রীয় নেতাদের উপস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা দলকে আরও সংগঠিত করার আশা জাগিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা