August 8, 2026, 2:21 am
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

মোহনপুর ক্যাবের উদ্যোগে মাদ্রাসায় শীতবস্ত্র বিতরণ

Reporter Name

স্টাফ রিপোর্টার

রাজশাহীর মোহনপুরে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর উদ্যোগে হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মোহনপুর উপজেলা প্রশাসন ও মোহনপুর প্রেসক্লাবের সহযোগিতায় নিজস্ব কার্যালয়ে এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর মোহনপুর উপজেলা শাখার সভাপতি রুবেল সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুন ইসলাম মুন ও মোহনপুর প্রেসক্লাবের সদস্যরা এবং সাধারণ ব্যক্তি বর্গ।

মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের মাটিকাটা রিয়াজুস সুন্নাহ হাফেজিয়া কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা প্রেসক্লাবে এসে শীতবস্ত্র (কম্বল) পেয়ে খুশি হয়ে বলেন, অনেকে আমাদের কথা মনে রাখেনা, আমরা বঞ্চিত হয়ে শীতে কষ্ট করে কোরআন শরীফ মুখস্ত করি। তবে আপনাদের এ মহৎ আয়োজনের আমরা আজ উপকৃত হলাম। আপনাদের সকলের জন্য আমরা দোয়া করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা