August 8, 2026, 2:22 am
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

ঘিওরে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য আটক ১

Reporter Name

মো. শরিফুল ইসলাম, ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের ঘিওর উপজেলার ঠাকুরকান্দী গ্রামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম সুমাইয়া আক্তার (৪০)। তিনি ওই গ্রামের মোস্তাক আহমেদের স্ত্রী।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১২টার দিকে ঘিওর থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাত আটটা থেকে নয়টার মধ্যে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে। তবে হত্যার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একই গ্রামের বাসিন্দা আলী হাসান খন্দকারের ছেলে বাপ্পি খন্দকার (১৮) কে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

ওসি আরও জানান, মরদেহ উদ্ধার করে আজ বুধবার সকালে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি হত্যার কারণ উদ্‌ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা জানান, সুমাইয়া আক্তার একজন শান্ত স্বভাবের নারী ছিলেন। তার পরিবারের সদস্যরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা