August 8, 2026, 2:14 am
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

ভ্রাম্যমাণের অভিযানে প্রায় ৫০০ কেজি পলিথিন জব্দ, ২০ হাজার টাকা জরিমানা

Reporter Name

মোঃ রুহুল আমিন জেলা প্রতিনিধি, শরীয়তপুর

পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৪৯০ কেজি পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও পলিথিন ব্যবসায়ীদের ২০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত ও পরিবেশ অধিদপ্তর শরীয়তপুর সূত্রে জানা যায়, ভোজেশ্বর বাজারের চৌধুরী মার্কেটের কামাল খান ও কুমারিয়া পট্টির মেহেদী হাসান নামে দুই ব্যবসায়ী দীর্ঘদিন ধরে অবৈধ পলিথিনের ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার নড়িয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. পারভেজের নেতৃত্বে অভিযান পরিচালনা করে শরীয়তপুর পরিবেশ অধিদপ্তর। অভিযানে কামাল খান ও মেহেদী হাসানের দোকান থেকে ৪৯০ কেজি পলিথিন জব্দ করা হয়। এছাড়াও তাদের প্রত্যেককে ১০ হাজার করে মোট ২০ টাকা জরিমানা ধার্য করে আদায় করে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শেষে পরিবেশ অধিদপ্তর শরীয়তপুরের সহকারী পরিচালক রাসেল নোমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পারভেজের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৪৯০ কেজি পলিথিন জব্দ করে উভয় ব্যবসায়ীকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ পলিথিনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

অভিযানের সময় পলিথিন বিরোধী লিফলেট বিতরণ করা হয়। এছাড়াও নড়িয়া থানা পুলিশসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা