August 8, 2026, 5:41 am
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

মানিকগঞ্জের ঘিওরে এস ডি আই এর উদ্যোগে বিনামূল্যে বিশেষ চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন ।

Reporter Name

মোঃ ওবায়দুল রহমান মানিকগঞ্জ জেলা প্রতিনিধি

মানিকগঞ্জের ঘিওরে বিশেষ চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন অনুষ্ঠিত হয়েছে । ঘিওর উপজেলার এসডিআই সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্য সেবা ও পুষ্টি কার্যক্রমের আওতায় বালিয়াখোড়া ইউনিয়নে বিশেষ চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন অনুষ্ঠিত হয়েছে । আজ সকালে উপজেলার বালিয়াখোড়া ইউনিয়ন পরিষদে এলাকার ৫০০ জন লোককে এই সুবিধা দেওয়া হয়েছে। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন এর সহযোগিতায় এসডিআই সমৃদ্ধি কর্মসূচি বানিয়াজুরী শাখার আয়োজনে ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত বালিয়াখোড়া ইউনিয়ন পরিষদে আগত ব্যক্তিদেরকে বিভিন্ন প্রকার চিকিৎসা দেওয়ার পাশাপাশি তাদের ছানি অপারেশন এর জন্য যাবতীয় ব্যয় এসডিআই কর্তৃপক্ষ বহন করবে বলে জানিয়েছেন এসডিআই এর নির্বাহী পরিচালক সামছুল হক । পূর্বেও এরকম উদ্যোগ নিয়ে এলাকার অনেক লোকের উপকার করেছেন বলে জানিয়েছেন এলাকার উপকারভোগীরা।
বালিয়াখোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আওয়াল খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস ডি আই এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জনাব সামছুল হক । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার সানজিদা জামান কান্তা ,এসডিআই ধামরাই জোন এর জোনাল ম্যানেজার অভিজিৎ কুমার দেবনাথ ।অনুষ্ঠান সঞ্চালনা করেন মানিকগঞ্জ অঞ্চল এর আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ শামীম হোসেন। ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষার পর বিনামূল্যে ঔষধ ও চশমা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা