August 7, 2026, 12:19 am
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

ফুলবাড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

Reporter Name

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আজ সোমবার (১০ মার্চ) জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়েছে।
সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে ‘দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ফুলবাড়ী পৌর প্রশাসক মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী।
এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মো. লুৎফর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সোহেল আহম্মেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নুর আলম, ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিকুর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রীতা রায়, বীর মুক্তিযোদ্ধা ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম, ফুলবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন লিডার শ্রী উপেন্দ্র নাথ রায় প্রমুখ।
শেষে ফুলবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন লিডার শ্রী উপেন্দ্র নাথ রায়ের নেতৃত্বে সদস্যরা দুর্যোগ প্রস্তুতি মহড়া প্রদর্শন করেন। এ সময় সরকারি কর্মকর্তা-কর্মচারি, শিক্ষক-শিক্ষার্থী, এনজিও কর্মীসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা