আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের শিবালয়ে ইমাম ও এতিম শিশুদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার টেপড়া দশচিড়া এলাকায় মদিনাতুল উলুম আব্দুল মোতালেব মোল্লা মহিলা মাদরাসা ও এতিমখানা প্রাঙ্গনে এ উপহার বিতরন করে শতরুপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশন। উপজেলার সকল মসজিদের শতাধিক ইমাম সাহবদের ঈদ উপহার সামগ্রী এবং ৫০ জন এতিম মেয়ে শিশুদের মাঝে নতুন পোশাক দেয়া হয়। শতরুপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের মহাসচিব মোজাম্মেল হোসেন মোল্লার সার্বিক সহায়তায় এসময় উপস্থিত ছিলেন, জেলা ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মাওলানা মুফতি আশরাফুল আলম, মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মহিদুল ইসলাম, উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি শাকিল রানা, জাফরগঞ্জ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মাহমুদ মোল্লা, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতি শরিফুল ইসলাম, সাধারন সম্পাদক মাৗলানা মুফতি রফিকুল ইসলাম, শতরুপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের সমাজ কল্যাণ সম্পাদক মো: সেন্টু খান প্রমুখ।