August 8, 2026, 6:00 am
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

ফুলবাড়ীতে পত্রিকা বিক্রেতাদের মাঝে ঈদ উপহার বিতরণ

Reporter Name

ফুলবাড়ী (দিনাজপুর):প্রতিনিধি

সকালে ঘুম থেকে উঠে চায়ের কাপে চুমুক দিতেই পত্রিকা খোঁজেন সচেতন সমাজ। দেশ বিদেশে সব খবর এক নজরে জানতে পারেন পত্রিকার মাধ্যমে। সংবাদ সংগ্রহ থেকে শুরু করে পাঠকের হাতে পৌঁছানো পর্যন্ত অনেক মানুষের ঘাম ঝরে। সংবাদপত্রের এত পরিশ্রম সার্থক হয় কেবল পাঠকের হাতে পত্রিকা পৌঁছানোর মধ্যদিয়ে। পাঠকের হাতে পত্রিকার পৌঁছানোর মাধ্যমে সেই গুরুত্বপূর্ণ দায়ীত্ব পালন করে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভকে টিকিয়ে রেখেছে পত্রিকা বিক্রেতা বা হকাররা। ঈদ যায় ঈদ আসে। কিন্তু বছরান্তে পাঠকের হাতে পত্রিকা পৌঁছানো হকারদের খবর তেমন কেউ রাখেনা। এই ভাবনা থেকে পত্রিকার হকারদের পাশে দাঁড়িয়েছে দিনাজপুর থেকে প্রকাশিত দৈনিক দেশ মা পরিবার।
শনিবার (২৯মার্চ) বিকেল ৩টায় দিনাজপুরের ফুলবাড়ী পৌর এলাকার কাটাবাড়ীস্থ দৈনিক দেশ মা পত্রিকার কার্যালয়ে উপজেলার পত্রিকা হকারদের মাঝে ঈদ উপহার তুলে দেন দৈনিক দেশ মা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক আনন্দ কুমার গুপ্ত। এসময় উপস্থিত ছিলেন, দৈনিক দেশ মা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাক ও দৈনিক আমাদের সময় প্রতিনিধি ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, দৈনিক দেশ মা’র সহ সম্পাদক ও দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি মেহেদি হাসান উজ্জ্বল, দৈনিক দেশ মা’র অনলাইন ইনচার্জ ও দৈনিক আমার দেশ প্রতিনিধি মোকাররম হোসেন, এশিয়ান টিভি প্রতিনিধি কবির সরকার, সাংবাদিক আল আমিন বিন আমজাদ, জাহাঙ্গীর হোসেন, গোপাল গুপ্ত সহ অনেকে।
পত্রিকা বিক্রেতা ও এজেন্ট আব্দুল মোন্নাফ বলেন, পত্রিকার হকারদের তেমন খোঁজ খবর রাখেন না কেউ। ঈদ উপহার দেয়ায় আমরা খুশি। অন্তত কেউ আমাদেরকে মনে রেখেছেন- এটা ভাবতে ভালো লাগছে।
এ প্রসঙ্গে দেশ মা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক
বিশিষ্ট সমাজ সেবক আনন্দ কুমার গুপ্ত বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে সমাজে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে প্রতিবছর ঈদ উপহার দিয়ে থাকি। হকাররাও এই সমাজেরই অংশ। বাস্তবতা হল তারা অসহায়। তাদের সন্মানার্থে ঈদ উপহার স্বরুপ আমার আমাদের এই সামান্য প্রয়াস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা