August 8, 2026, 5:37 am
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

মানিকগঞ্জের ঘিওরে ঈদ পূর্ণমিলনী নাট্য অনুষ্ঠান অনুষ্ঠিত।

Reporter Name

মোঃ মহসীন খান হীরা স্টাফ রিপোর্টার।

 

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের সাইংজুরী রামেশ্বরপট্টি যুব সংঘ নাট্য গোষ্ঠীর উদ্যোগে এলাকাবাসীর সহযোগিতায় দুই দিনব্যাপী ঈদ পূর্ণমিলনী নাট্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২ এপ্রিল বুধবার রাত্রে সাইংজুরী আল আমীন মার্কেট চত্বরে রাত ৯  টায় নাট্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মোঃ দুলাল মিয়া রচিত, কালা চাঁন পরিচালিত, দেলোয়ার হোসেন নিবেদিত সামাজিক নাটক ‘ মানুষ রুপি শয়তান ‘  । নাটক দেখতে আসা এলাকার শত শত মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো । নাট্য অনুষ্ঠান উদ্বোধন করেন বালিয়াখোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল আওয়াল খান। সমাজসেবক মোঃ আল-আমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোন্দকার নুরুল হোসেন ল ‘ কলেজের সভাপতি ও বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এর কনিষ্ঠ পুত্র খোন্দকার আকতার হামিদ পবন ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াখোড়া ইউনিয়ন ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ফজলুল হক, বালিয়াখোড়া ইউনিয়ন ৩ নং ওয়ার্ড সভাপতি মোঃ ছোরহাব মাতাব্বর, বালিয়াখোড়া ইউনিয়ন ৩ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ রাজ্জাক মিয়া,বালিয়াখোড়া ইউনিয়ন শাখার ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ তৌকির, সহ ও আরো অনেকেই ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা