August 8, 2026, 5:56 am
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

পরীক্ষার দিন বাদে নিয়মিত ক্লাস চালানোর নির্দেশনা পঞ্চগড়ে

Reporter Name

স্নিগ্ধা খন্দকার স্টাফ রিপোর্টার:

এসএসসি পরীক্ষাকালীন সময়ে পরীক্ষার দিন বাদে অন্য দিনগুলোতে নিয়মিত ক্লাস চালানোর নির্দেশ দিয়েছেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মো: সাবেত আলী। সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত শিক্ষা ও কোচিং বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।

সভায় জানানো হয়, পরীক্ষাকেন্দ্র হিসেবে ব্যবহৃত স্কুলগুলোতে এতদিন নিজেদের সিদ্ধান্তে দীর্ঘ সময় ছুটি ঘোষণা করা হলেও সরকারি কোনো নির্দেশনা ছিল না। এতে শিক্ষার্থীরা লেখাপড়ায় পিছিয়ে পড়ছে। বিষয়টি বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত হয়, পরীক্ষার দিন ব্যতীত বাকি সময়ে নিয়মিত পাঠদান চালু থাকবে। ইতোমধ্যে অনেক শিক্ষা প্রতিষ্ঠান ক্লাস শুরু করেছে বলে জানানো হয়।

জেলা প্রশাসক আরও বলেন, শুধুমাত্র শিক্ষার্থীদের আগ্রহের ভিত্তিতে নিজস্ব প্রতিষ্ঠানে কোচিং পরিচালনা করা যাবে এবং অবশ্যই সরকারি নীতিমালা অনুসরণ করতে হবে। নীতিমালার বাইরে কোনো ধরনের কোচিং বাণিজ্য হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সোহেল সুলতান জুলকার নাইন কবির, জেলা শিক্ষা কর্মকর্তা মো: শফিকুল ইসলামসহ জেলার বিভিন্ন স্কুল ও কলেজের প্রধান শিক্ষক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পঞ্চগড় জেলায় পরীক্ষাকেন্দ্রভুক্ত স্কুলগুলোর নিয়মিত পাঠদান নিশ্চিত করতে নেয়া এই উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় সুষ্ঠু ধারাবাহিকতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা