August 8, 2026, 8:17 am
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

পাখিমারা প্রফুল্ল ভৌমিক মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

Reporter Name

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া প্রতিনিধি

কলাপাড়া উপজেলার পাখিমারা প্রফুল্ল ভৌমিক মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটি (এডহক)-এর সভাপতি ও সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ মে) সকাল ১০টায় বিদ্যালয় মিলনায়তনে এ সভা আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সভাপতি নাজমুল হোসেন বাদল মাতুব্বর। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন চন্দ্র হাওলাদার।

বক্তব্য রাখেন নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান শহীদ মাতুব্বর, বিএনপি নেতা মোঃ আলাউদ্দিন তালুকদার, নীলগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি (অবঃ) সার্জেন্ট মোঃ সামসুল হক, পাখিমারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোফাজ্জেল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সংগঠনের সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, শিক্ষক মোঃ ইদরীস ও সামান্তমন ভৌমিক।

পরিচিতি সভার শুরুতে নবনির্বাচিত সভাপতি নাজমুল হোসেন বাদল মাতুব্বরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীলগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ জহির ইসলাম, নীলগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু সাইদ, ডিইএব কলাপাড়া উপজেলার আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, কলাপাড়া উপজেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক ইলিয়াস মাহমুদ, মোঃ নাইম গাজী, উপজেলা ছাত্রদলের ১ নম্বর সদস্য মোঃ জহিরুল ইসলাম, নবগঠিত কমিটির সদস্য মোঃ লোকমান গাজী, শিক্ষক মোঃ আবু সোলায়মান সজীব মাতুব্বর এবং নীলগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ আজিজুল ইসলাম প্রমুখ।

পরিচিতি সভায় বক্তারা নবগঠিত কমিটির সাফল্য কামনা করেন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা