August 8, 2026, 5:53 am
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

পঞ্চগড় সরকারি মহিলা কলেজে নতুন অধ্যক্ষের নিয়োগ বাতিলের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

Reporter Name

স্নিগ্ধ খন্দকার স্টাফ রিপোর্টার

পঞ্চগড় সরকারি মহিলা কলেজে দেলোয়ার হোসেনকে অধ্যক্ষ হিসেবে নিয়োগের প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (৬ মে) সকাল ১০টায় কলেজ চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শিক্ষার্থীরা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে গিয়ে মহাসড়কে অবস্থান নেন এবং মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, দেলোয়ার হোসেন পূর্বে মকবুলা সরকারি কলেজের অধ্যক্ষ থাকাকালীন দুর্নীতি ও নানা অনিয়মে জড়িত ছিলেন। অভিযোগ ওঠার পর তাকে দিনাজপুর শিক্ষা বোর্ডে বদলি করা হয়েছিল। শিক্ষার্থীদের দাবি, এমন একজন বিতর্কিত ব্যক্তিকে পুনরায় একটি সরকারি কলেজে নিয়োগ দেওয়া অনভিপ্রেত ও অযৌক্তিক।

বক্তারা দ্রুত নিয়োগ বাতিল করে দেলোয়ার হোসেনকে অপসারণের দাবি জানান। তারা হুঁশিয়ারি দেন, দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা