August 8, 2026, 5:54 am
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

রাজশাহীর বাজারে ১৫ মে থেকে বাজারজাত হবে আম

Reporter Name

রাসেদুল ইসলাম, স্টাফ রিপোর্টার:

আগামী ১৫ মে থেকে সব ধরনের গুটি আম গাছ থেকে নামাতে পারবেন চাষিরা। রাজশাহীর আম পাড়ার সময় নির্ধারণ বিষয়ে আম পরিবহন, বাজারজাতকরণ ও সংগ্রহ বিষয়ে মতবিনিময় সভায় এমন তথ্য জানানো হয়।

৭ মে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত মতবিনিময়ে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক আফিয়া আখতার।

এ সময় কৃষি কর্মকর্তা, আমচাষি, ব্যবসায়ী ও আম পরিবহনে নিয়োজিত সবার সঙ্গে আলোচনা করে নিরাপদ, বিষমুক্ত ও পরিপক্ব আম নিশ্চিত করতে ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ প্রকাশ করা হয়।
রাজশাহীর ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ অনুযায়ী, ১৫ মে থেকে সব ধরনের গুটি আম নামাতে পারবেন চাষিরা। গত বছর আম পাড়ার শুরুর সময় ছিল ১৫ মে। তার আগের বার ৪ মে। এছাড়া ২০২২ সালে ছিল ১৩ মে থেকে।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, এ বছর সকল গুটি জাতের আম ১৫ মে থেকে পাড়া শুরু হবে। ২০ মে থেকে গোপালভোগ, রানীপছন্দ বা লক্ষণভোগ ২৫ মে, হিমসাগর বা খিরসাপাত ৩০ মে, বানানা ম্যাঙ্গ বা ল্যাংড়া ১০ জুন, আমরুপালি বা ফজলি ১৫ জুন, ৫ জুলাই বারি আম-৪, আশ্বিনা ১০ জুলাই, গৌড়মতি ১৫ জুলাই পাড়া যাবে। এছাড়া সারাবছর পাওয়া যাবে কাটিমন ও বারি আম-১১ জাতের আম পাওয়া যাবে।

এ বছর আমের আবাদ হয়েছে- ১৯ হাজার ৬০৩ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। সম্ভাব্য গড় উৎপাদন ১৩ দশমিক ২৬ (টন), সম্ভাব্য মোট উৎপাদন ২ লাখ ৬০ হাজার ৬ মেট্রিক টন। এছাড়া সম্ভাব্য মোট বিক্রি এক হাজার ছয়শত পঁচানব্বই কোটি পঁচাশি লাখ পঁচাত্তর হাজার ছয়শ বিশ টাকা।

সভায় রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার বলেন, আগামী ১৫ মে থেকে সব ধরনের গুটি আম পাড়তে পাড়বেন চাষিরা। যদি কোনো ধরনের দুর্যোগ হয়, সেক্ষেত্রে চাষিরা উপজেলা নির্বাহী কর্মকর্তাদের অনুমতি নিয়ে আগাম আম আহরণ করতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা