August 8, 2026, 5:59 am
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

রাজশাহী নার্সিং কলেজে বি এসসি ও ডিপ্লোমা ইন নার্সিং দুপক্ষের হামলা পাল্টা হামলার মধ্যে আহত ১০

Reporter Name

 

রাসেদুল ইসলাম, স্টাফ রিপোর্টার

  1. রাজশাহী নার্সিং কলেজে বিএসসি ইন নার্সিং ও ডিপ্লোমা ইন নার্সিং দুপক্ষের মধ্যে হামলা, পাল্টা হামলা ও মারধোরের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

সংশ্লিষ্টরা জানান, যোগ্য শিক্ষক নিয়োগ সহ নানা দাবিতে আলাদা আলাদা ব্যানারে আন্দোলন করছে আসছে বিএসসি ও ডিপ্লোমা ইন নার্সিং এর শিক্ষার্থীরা। সেই দাবি-দাওয়া নিয়ে আলোচনার এক পর্যায়ে বাক বিতন্ডার জেরে এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএসসি ইন নার্সিং ও ডিপ্লোমা ইন নার্সিং এর শিক্ষার্থীরা সম্প্রতি আলাদা আলাদা ব্যানারে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আন্দোলন করে আসছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে রাজশাহী নার্সিং কলেজের অডিটোরিয়ামে এক সভায় যান ডিপ্লোমা ইন নার্সিং এর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত কয়েকজন। সেখানে বিএসসি ইন নার্সিং এর শিক্ষার্থীদের সাথে তাদের অশোভন আচরণ করে। এনিয়ে বাকবিতণ্ডা হলে শুরু হয় উত্তেজনা।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ডিপ্লোমা শিক্ষার্থীরা কলেজের বাইরে এসে গেটে অবস্থান নেন। আর বিএসসি ইন নার্সিং এর শিক্ষার্থীরা কলেজের গেট বন্ধ করে ভেতরে অবস্থান নেয়। এ সময় দফায় দফায় ডিপ্লোমা ইন নার্সিং এর শিক্ষার্থীরা গেট ভাঙার চেষ্টা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসেন। এর এক পর্যায়ে বিএসসি ইন নার্সিং এর এক নারীর শিক্ষার্থীর মোবাইল ফোন কেরেনেওয়ার চেষ্টা করে ডিপ্লোমা ইন নার্সিং এর এক শিক্ষার্থী।

এনিয়ে পুলিশের উপস্থিতিতেই ভাঙা হয় গেট। শুরু হয়
বিএসসি ও ডিপ্লোমা ইন নার্সিং দুই পক্ষের ইট ছোঁড়াছুঁড়ি। ঘটে হামলা, পাল্টা হামলা, মারধরের ঘটনা। একাধিক নারী শিক্ষার্থীর অভিযোগ, তারা মারধরের পাশাপাশি হেনস্থার শিকার হয়েছেন

রাজশাহী নগর পুলিশের বোয়ালিয়া জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার হাফিজুর রহমান জানান, উত্তেজনা নিরসনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ঊর্ধ্বতনরা। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

আহত শিক্ষার্থীরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পরে সেনাবাহিনী এসে ঘটনাস্থল পরিদর্শন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা