August 3, 2026, 1:51 pm
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

সাটুরিয়ায় বিষধর সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

Reporter Name

মোঃশরিফুল ইসলাম মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের সাটুরিয়ায় সাপের দংশনে স্বপ্না আক্তার (৩০) নামের এক গৃহবধূর  মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার বরাইদ ইউনিয়নের চারিকিত্তা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্বপ্না আক্তার পেশায় গৃহিণী ছিলেন এবং স্থানীয় মুদি দোকানি হেলাল মিয়ার স্ত্রী। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

পরিবারের বরাত দিয়ে জানা গেছে, সকালে রান্নার কাজের জন্য মাচা থেকে শুকনো কাঠ আনতে গিয়ে তিনি সাপের ছোবলে আক্রান্ত হন। পরিবারের লোকজন দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও পথেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে চারিকিত্তা গ্রামের ইউপি সদস্য মো. রমজান আলী বলেন, বর্ষা মৌসুমে সাপের উপদ্রব বেড়ে যায়। সবাইকে সতর্ক হয়ে চলাফেরা করতে হবে।

সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মামুন-উর-রশিদ জানান, সাপে দংশনের চিকিৎসায় আমাদের কাছে পর্যাপ্ত অ্যান্টিভেনম রয়েছে। দ্রুত হাসপাতালে পৌঁছাতে পারলে রোগীকে বাঁচানো সম্ভব। তবে অনেকেই ভুত-প্রেতের ভয়ে ওঝার শরণাপন্ন হন, যা মারাত্মক ক্ষতির কারণ হয়। এ ধরনের কুসংস্কার এড়িয়ে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়ার আহ্বান জানাচ্ছি।

স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে এলাকায় সাপের কামড়ের ঘটনা বেড়েছে। বিশেষজ্ঞরা বাড়ির আশেপাশে ঝোপঝাড় পরিষ্কার রাখাসহ সতর্কভাবে চলাফেরার পরামর্শ দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা