মোঃশরিফুল ইসলাম মানিকগঞ্জ প্রতিনিধি
পতিত স্বৈরাচার শেখ হাসিনার দোসররা এখনো দেশে নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে—এই অভিযোগে মানিকগঞ্জের ঘিওরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে যুবদল।
মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল ৪টায় বানিয়াজুরী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে বানিয়াজুরী ইউনিয়ন যুবদলের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বানিয়াজুরী ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ সুজন আহমেদ এবং সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক খান নান্নু।
সমাবেশে বক্তব্য দেন,উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মোঃ রাজা মিয়া,জেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক মুজাহিদুল ইসলাম তুহিন,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বদরুল হাসান রবিন,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম নাঈম,উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক,জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি জাহিদুল ইসলাম জনি, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সুমন দেওয়ান শাকিব,বানিয়াজুরী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল ইসলাম নাদিম ও বানিয়াজুরী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ আজমীর খান প্রমূখ।
বক্তারা বলেন, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরও তার দোসররা এখনো দেশের ভেতরে অরাজকতা ও সহিংসতার পরিবেশ সৃষ্টি করতে চাইছে। জাতিকে এদের বিরুদ্ধে সতর্ক হতে হবে এবং রাজপথে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তারা আরও বলেন, “দেশে শান্তি, গণতন্ত্র ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে জনগণের ঐক্য ও অংশগ্রহণ অপরিহার্য। তারেক রহমানের ঘোষিত ৩১ দফা জাতীয় রূপকল্প বাস্তবায়নই একমাত্র পথ, যা দেশের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, ন্যায়বিচার ও প্রশাসনিক কাঠামোতে মৌলিক সংস্কার আনবে।”
বিক্ষোভ মিছিলটি বানিয়াজুরী বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার বাসস্ট্যান্ড এলাকায় এসে সমাপ্ত হয়। এতে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।