May 13, 2026, 8:34 pm
শিরোনামঃ
সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি ঘিওরে ধানের শীষের বিজয়ে দোয়া ও শুভেচ্ছা বিনিময় ঘিওরে ধানের শীষের বিজয়ে দোয়া ও শুভেচ্ছা বিনিময় মানিকগঞ্জ-১ আসনে জিন্নাহ্ কবিরকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী

ধানের শীষের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন নাঈম ও শাকিল

Reporter Name

ঘিওর মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জ–১ আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণায় মাঠে-ময়দানে ব্যস্ত সময় পার করছেন সাবেক জেলা ছাত্রদল নেতা ও ঘিওর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ তারিকুল ইসলাম নাঈম এবং সাবেক ছাত্র নেতা ও বানিয়াজুরী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ শাকিল মিয়া।

মানিকগঞ্জ–১ আসনে ধানের শীষে মনোনীত প্রার্থী এসএ জিন্নাহ কবিরের পক্ষে ভোট প্রার্থনায় নিয়মিতভাবে এলাকায় কাজ করে যাচ্ছেন এই দুই নেতা। তারা পৃথকভাবে ও একসঙ্গে ঘিওর ও বানিয়াজুরী ইউনিয়নের বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন। পাশাপাশি পাড়া-মহল্লা, বাজার ও স্থানীয় দোকানগুলোতে গিয়ে সাধারণ মানুষের কাছে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন।

প্রচারণা বিষয়ে ঘিওর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ তারিকুল ইসলাম নাঈম বলেন, তিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে যুক্ত রয়েছেন। তিনি বলেন, মানিকগঞ্জ–১ আসনের সার্বিক উন্নয়ন এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষ প্রতীকের পক্ষে মাঠপর্যায়ে কাজ করা হচ্ছে। ভোটারদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে বলেও তিনি দাবি করেন।

অন্যদিকে বানিয়াজুরী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ শাকিল মিয়া বলেন, নির্বাচনী প্রচারণায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, প্রতিদিন বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা ও বাজারে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলা হচ্ছে এবং ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চাওয়া হচ্ছে। তরুণ ভোটারদের মধ্যেও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে বলে তিনি জানান।

স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, ততই মানিকগঞ্জ–১ আসনে প্রচারণা কার্যক্রম জোরদার হচ্ছে। মাঠপর্যায়ে সক্রিয়ভাবে কাজ করার মাধ্যমে ভোটারদের কাছে প্রার্থীর বার্তা পৌঁছে দিতে মোঃ তারিকুল ইসলাম নাঈম ও মোঃ শাকিল মিয়া নিয়মিত সময় দিচ্ছেন। তাদের এই তৎপরতায় এলাকায় নির্বাচনী পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে উঠছে বলে মনে করছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা