আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ প্রতিনিধি
কৃষি প্রতিবেশ চর্চায় টিকে থাকুক প্রজন্ম থেকে প্রজন্ম” এই প্রতিপাদ্যে
মানিকগঞ্জে শতাধিক যুবদের জন্য কৃষি প্রতিবেশ চর্চা, জলবায়ু ন্যায্যতা ও খাদ্য সার্বভৌমত্ব বিষয়ক কর্মশালা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী জয়নগর আয়েশা রহমান সাংস্কৃতিক কেন্দ্র ও গ্রন্থাগার মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে বেসরকারি উন্নয়ন ও গবেষণা প্রতিষ্ঠান বারসিক এবং ইয়ুথ গ্রীণ ক্লাব।
কর্মসূচিতে যুব সংগঠক মিথিলা আক্তারের সভাপতিত্বে মূল প্রতিপাদ্য উপস্থাপনা করেন বারসিক মানিকগঞ্জ আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক উপপরিচালক কৃষিবিদ ড. আবদুল খালেক।
আলোচনায় আরও বক্তব্য রাখেন, কৃষক গবেষক মাসুদ বিশ্বাস, নারী সংগঠক আসমা আক্তার, আখি আক্তার, বারসিক কর্মকর্তা শিমুল কুমার বিশ্বাস প্রমুখ।
কর্মশালা ও সমাবেশের সাথে তরুন প্রজন্মের জন্য কমিউনিটি থেকে কৃষক নিয়ন্ত্রিত অন্তত তিনশ’ প্রজাতির লোকজ বীজ ও অচাষকৃত উদ্ভিদের প্রদর্শনী হয়।
অংশগ্রহনমূলক আলোচনায় কৃষিতে তরুণ প্রজন্মের উদ্দীপনাকে স্বাগত জানিয়ে অর্গানিক পদ্ধতিতে কৃষি প্রতিবেশ বিদ্যা চর্চার মাধ্যমে খাদ্য সার্বভৌমত্ব অর্জন ও জলবায়ু ন্যায়বিচারের দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয়।