August 4, 2026, 3:52 pm
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

ঘিওরে প্রয়াত মহাসচিবের পুত্র ড. আকবর হোসেন বাবলুকে নিয়ে মিথ্যাচারের প্রতিবাদ

Reporter Name

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের জ্যেষ্ঠপুত্র ও মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি ড. খোন্দকার আকবর হোসেন বাবলুর বিরুদ্ধে ‘মিথ্যা ও বানোয়াট’ তথ্য প্রচারের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে মানিকগঞ্জের ঘিওরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১১টায় ঘিওর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। এতে বক্তারা অভিযোগ করেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির এক সদস্য সম্প্রতি একটি সভায় ড. আকবর হোসেন বাবলুকে নিয়ে ভিত্তিহীন বক্তব্য দিয়েছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছেন।

তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসনে ধানের শীষ প্রতীকের সম্ভাব্য প্রার্থী হিসেবে দলের হাইকমান্ডের বিবেচনায় থাকা অবস্থায় পরিকল্পিতভাবে এ ধরনের ষড়যন্ত্রমূলক বক্তব্য প্রচার করা হয়েছে।

বক্তারা আরও বলেন, এ ধরনের অপপ্রচার দলের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে করা হয়েছে। দ্রুত বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা না চাইলে আন্দোলনমুখী কর্মসূচির মাধ্যমে জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

ঘিওর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হারেজ মিয়ার সভাপতিত্বে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন দৌলতপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল আলম বিল্টু, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ঘিওর উপজেলা বিএনপির সহসভাপতি মো. আনোয়ার হোসেন, ঘিওর উপজেলা কৃষক দলের সহসভাপতি মো. শহিদুল ইসলাম চান্দু এবং শিবালয় উপজেলা বিএনপির সহসভাপতি কাজী আব্দুল রাজ্জাক।

মানববন্ধনে ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলার বিভিন্ন ইউনিটের বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা