আব্দুর রাজ্জাক মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের ঘিওরে তরা একতা সংঘ আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ফরিদপুর জেলা ফুটবল দল চ্যাম্পিয়ন হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে উপজেলার বানিয়াজুরী ইউনিয়ন সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ফরিদপুর ২-১ গোলে মানিকগঞ্জের তরা একতা ক্রীড়া সংঘকে পরাজিত করে।
খেলার উদ্বোধন করেন বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস. আর. আনসারী বিল্টু।
তরা একতা ক্রীড়া সংঘের সভাপতি এস. এম. মালেকের সভাপতিত্বে বিজয়ী ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাসেম চতু, ডাঃ আবুল হাসান, বানিয়াজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট ইউসুফ আলী, অধ্যক্ষ কাজী সাইফুল ইসলাম, ইউপি সদস্য রাজা মিয়া, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোহাম্মদ জুয়েল রানা, অধ্যক্ষ কাজী সাইফুল ইসলাম, ইউপি সদস্য রাজা মিয়া, মতিউর রহমান, হাবিবুর রহমান, তারিকুল ইসলাম নাঈম, স্বপন চক্রবর্তী, ইমরুল খান, হাফিজুর রহমান।কয়েক হাজার দর্শক খেলাটা উপভোগ করেন।