মেঃ রুহুল আমিন শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের সখিপুর থানা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে, (শুক্রবার ১২ সেপ্টেম্বর ) সন্ধায় সখিপুর ফুড কর্নারে সকল সদস্যের সম্মতিতে এ কমিটি ঘোষণা করা হয়।
১৫ সদস্যের এ কমিটি আগামী ২ বছরের জন্য সখিপুর প্রেসক্লাবের দায়িত্ব পালন করবে।
কমিটিতে সভাপতি হিসাবে দায়িত্ব পালন করবে চ্যানেল এস টেলিভিশন ভেদরগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক এশিয়ান টেলিভিশনের ভেদরগঞ্জ উপজেলা প্রতিনিধি রুহুল আমিন জুয়েল।
এছাড়াও কমিটির অন্যান্যরা হলেন
সহ-সভাপতি : দৈনিক সংবাদ মোহনার, স্টাফ রিপোর্টার, আমান আহমেদ সজীব,যুগ্ম-সাধারণ সম্পাদক : দৈনিক নিরপেক্ষের ভেদরগঞ্জ উপজেলা প্রতিনিধি শাহিন আহমেদ,সাংগঠনিক সম্পাদক : দৈনিক নয়া দিগন্ত মাল্টিমিডিয়া,শরীয়তপুর প্রতিনিধি রাসেল সিকদার,দপ্তর সম্পাদক : দৈনিক সরেজমিন বার্তা পত্রিকার,ভেদরগঞ্জ প্রতিনিধি এম এম জসিম উদ্দিন অর্থ ও প্রচার সম্পাদক : চ্যানেল এস সখিপুর থানা প্রতিনিধি আমির হোসেন চোকদার।
কার্যকরী সদস্য : ডেলি মর্নিং গ্লোরি’র ভেদরগঞ্জ প্রতিনিধি সাদ্দাম হোসেন, দৈনিক আমাদের মাতৃভূমি’র ক্রাইম রিপোর্টার আতিকুর রহমান।
সাধারণ সদস্য : জে এ টিভির ভেদরগঞ্জ প্রতিনিধি আল আমিন, দৈনিক সোনালী কন্ঠ’ ভেদরগঞ্জ প্রতিনিধি বি এম সজিব সরকার, দৈনিক সকালের শিরোনাম’ পত্রিকার ভেদরগঞ্জ প্রতিনিধি রাকিব হোসেন, দৈনিক অর্থ সংবাদ’ ভেদরগঞ্জ প্রতিনিধি তাহের আলী, দৈনিক ভোরের বানী’ ভেদরগঞ্জ প্রতিনিধি মামুন সরকার। দৈনিক জবাবদিহি পত্রিকার শরীয়তপুর প্রতিনিধি, মুনতাছির আহমেদ রুবাইদ।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সখিপুরের উন্নয়ন ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিকবৃন্দ।