August 3, 2026, 11:45 am
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

কলাপাড়ায় গুডনেইবারস বাংলাদেশ ও জাগোনারীর প্রকল্প উদ্বোধনী সভা অনুষ্ঠিত

Reporter Name

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া পটুয়াখালী প্রতিনিধি

কলাপাড়ায় স্থিতিস্থাপক বাস্তুসংস্থান ও পরিবেশের ভারসাম্য রক্ষায় “কোস্টাল হারমনি রেজিলিয়েন্ট ইকোসিস্টেম” নামক প্রকল্পের উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে। গুডনেইবারস বাংলাদেশ ও জাগোনারীর অংশীদারিত্বে সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুডনেইবারস বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর মি. বাটিন গোমেজ। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ ইয়াসিন সাদিক। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জাগোনারীর নির্বাহী পরিচালক হোসনে আরা হাসি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সিপিপি সহকারী পরিচালক মোঃ আসাদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোকছেদুল আলম, উপজেলা জনসাস্থ্য প্রকৌশলী মোঃ জিয়াউল হক জসিম, উপজেলা সমবায় কর্মকর্তা, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্বাস আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুবা বেগম, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, ধুলাসার ইউনিয়নের চেয়ারম্যান হাফেজ আব্দুর রহিম, লতাচাপলী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান প্রমুখ।

এছাড়াও গুডনেইবারস বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডিরেক্টর রিসোর্স ডেভেলপমেন্ট ইউনিট ও কোস্টাল হারমনি রেজিলিয়েন্ট ইকোসিস্টেম প্রকল্পের সমন্বয়কারী (কলাপাড়া ও তালতলী)।

সভায় বক্তারা আশা প্রকাশ করেন, এ প্রকল্পটি জলবায়ু পরিবর্তন মোকাবিলা, অভিযোজন এবং পরিবেশের সামগ্রিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা