August 3, 2026, 11:47 am
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে বিএনপির ৩১ দফার বিকল্প নেই -ড.খোন্দকার আকবর হোসেন বাবলু

Reporter Name

ঘিওর মানিকগঞ্জ প্রতিনিধি

আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকালে মানিকগঞ্জের শিবালয় উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো পূর্ণগঠনে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে টেপড়া বাসস্ট্যান্ডে এক মতবিনিময় ও আলোচনা সভা শেষে এক র‍্যালি অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময়, আলোচনা সভা ও র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের জ্যেষ্ঠ পুত্র মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও আহবায়ক কমিটি সদস্য ড. খোন্দকার আকবর হোসেন বাবলু।

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিএনপির এই ৩১ দফার বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে ড. খোন্দকার আকবর হোসেন বাবলু বলেন, “আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণের মাধ্যমে দেশ ও জাতির সমঅধিকার বাস্তবায়ন করা হবে। এসব দফা বাস্তবায়ন করা হলে রাষ্ট্রের সব সাংবিধানিক কাঠামো সংস্কারের মাধ্যমে জাতিকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। এতে কোনো রাজনৈতিক বৈষম্য থাকবে না। স্বৈরাচারী শাসনব্যবস্থার মধ্য দিয়ে পতিত স্বৈরাচার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে, তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে। এ জন্য তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই। ৩১ দফা হচ্ছে আগামী দিনে বিএনপির রাষ্ট্র পরিচালনার একটি দলিল। এখন পর্যন্ত যারা রাষ্ট্র সংস্কারের ব্যাপারে নানা কথা বলছেন, বিভিন্ন ফর্মুলা দিচ্ছেন, তাদের কোনো ভাবনাই ৩১ দফা রূপরেখার বাইরে নয়।এই রূপরেখা ঘোষণা জনগণের মাঝে ব্যাপকভাবে তুলে ধরতে হবে।”

তিনি আরো বলেন, “আমি রাষ্ট্র সংস্কারের ৩১ দফা নিয়ে মানিকগঞ্জ-১ আসনের ৩টি উপজেলার ওয়ার্ড পর্যায়ে মতবিনিময় ও প্রচারাভিযান চালাচ্ছি। মাঠপর্যায়ে সাধারণ মানুষের কাছে দ্বারেদ্বারে পৌঁছাতে আমাদের এ প্রচার কর্মসূচি চলবে।”

ড. বাবলু নেতা-কর্মীদের পতিত স্বৈরাচারীর দেশি-বিদেশি দোসরদের থেকে সতর্ক থাকতে বলেন এবং যে কোন মুল্যে নির্বাচন বানচালের ষড়যন্ত্র মোকাবিলা করার আহবান জানান। তিনি নেতা-কর্মীদের জনসাধারণদের সাথে মিশে তাঁদের সুখ-দুঃখের সাথী হয়ে, তাঁদের প্রয়োজনে পাশে থেকে নানা রকম সামাজিক কার্যক্রমে সম্পৃক্ততা বাড়ানোর উপর জোর দেন। নেতা-কর্মীদের গ্রাম্য সালিশি বিচারে বিচারকের ভূমিকায় না থাকার আহবান জানান।

মানিকগঞ্জ জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মহিদুর রহমানের সভাপতিত্বে তেঁজগাও শিল্পাঞ্চল থানা কৃষক দলের আহবায়ক মো: সেলিম মিঞার সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- শিবালয় উপজেলা বিএনপির সহসভাপতি কাজী আব্দুর রাজ্জাক। এসময় আরও উপস্থিত ছিলেন- এ্যাডভোকেট আনোয়ার হোসেন, সহ-সভাপতি, ঘিওর উপজেলা বিএনপি; শফিউল আলম বিল্টু, সিনিয়র যুগ্ম-সম্পাদক, দৌলতপুর উপজেলা বিএনপি; আমিনুল ইসলাম মাষ্টার, যুগ্ম-সম্পাদক, দৌলতপুর উপজেলা বিএনপি; এ্যাডভোকেট ইউনুস আলী শিকদার, অতিরিক্ত পিপি, মানিকগঞ্জ জেলা জজ কোর্ট; মো. জাকির হোসেন লিটন মুহুরী, সদস্য, মানিকগঞ্জ জেলা কৃষক দল; মো: আবুল কালাম আজাদ, সদস্য, মানিকগঞ্জ জেলা কৃষক দল; হারেজ মিয়া, সভাপতি, ঘিওর ইউনিয়ন বিএনপি; মোঃ আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক, মহাদেবপুর ইউনিয়ন বিএনপি; মোঃ উজ্জ্বল হোসেন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক, ঘিওর উপজেলা স্বেচ্ছাসেবকদল; সার্জেন্ট শাহীন, সাংগঠনিক সম্পাদক, দৌলতপুর উপজেলা কৃষকদল; নির্মল হালদার, সিনিয়র সহ-সভাপতি, শিবালয় উপজেলা মৎস্যজীবিদল; লিটন হোসেন, সাংগঠনিক সম্পাদক, শিবালয় উপজেলা মৎসজীবি দল; আমজাদ হোসেন, সভাপতি, শিবালয় উপজেলা শহীদ জিয়া প্রজন্ম দল; মিন্টু মেম্বার, সভাপতি, দৌলতপুর উপজেলা শহীদ জিয়া প্রজন্ম দল; নুরুল ইসলাম মাষ্টার, সাধারণ সম্পাদক, শিবালয় উপজেলা শহীদ জিয়া প্রজন্মদল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা