May 13, 2026, 10:55 pm
শিরোনামঃ
সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি ঘিওরে ধানের শীষের বিজয়ে দোয়া ও শুভেচ্ছা বিনিময় ঘিওরে ধানের শীষের বিজয়ে দোয়া ও শুভেচ্ছা বিনিময় মানিকগঞ্জ-১ আসনে জিন্নাহ্ কবিরকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী

ঘিওরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

Reporter Name

জিনিয়া আক্তার ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

কন্যা শিশু, স্বপ্ন গড়ি, সাহসের লড়ি, দেশের কল্যাণে কাজ করি— এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় জাতীয় কন্যা শিশু দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ঘিওর উপজেলা হলরুমে এক আলোচনা সভা ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিতা তুল ইসলাম
তিনি বলেন, কন্যা শিশুরা ভবিষ্যতের আলোকবর্তিকা। তাদের সুরক্ষা, শিক্ষা ও সমান সুযোগ নিশ্চিত করতে সবাইকে একসাথে কাজ করতে হবে।
তিনি আরও যোগ করেন, সমাজে নারীর মর্যাদা প্রতিষ্ঠা ও কন্যা শিশুর নিরাপত্তা নিশ্চিত করা সরকারের পাশাপাশি আমাদের সামাজিক দায়িত্ব।

অনুষ্ঠানের সমাপনী পর্বে প্রধান অতিথি এনজিও ব্র্যাক কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত অংশগ্রহণকারীদের মাঝে ফুলেল শুভেচ্ছা ও সনদপত্র বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তহমিনা খাতুন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, ঘিওর থানার অফিসার ইনচার্জ মোঃ কোহিনুর মিয়া, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা বলেন, কন্যা শিশুর সুরক্ষা ও শিক্ষার অধিকার নিশ্চিত করা জাতীয় উন্নয়নের অন্যতম শর্ত। একটি শিক্ষিত, সচেতন ও নিরাপদ প্রজন্ম গড়ে তুলতে সমাজের প্রতিটি স্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।

বক্তারা সবাই একমত হন যে— সমাজের প্রতিটি পরিবারে ছেলে-মেয়ের সমান মর্যাদা ও সুযোগ নিশ্চিত করলেই বাংলাদেশ এগিয়ে যাবে একটি ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজের দিকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা