May 13, 2026, 10:52 pm
শিরোনামঃ
সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি ঘিওরে ধানের শীষের বিজয়ে দোয়া ও শুভেচ্ছা বিনিময় ঘিওরে ধানের শীষের বিজয়ে দোয়া ও শুভেচ্ছা বিনিময় মানিকগঞ্জ-১ আসনে জিন্নাহ্ কবিরকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী

মানিকগঞ্জে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

Reporter Name

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল এলাকায় ছুরিকাঘাতে আব্দুল্লাহ ওরফে রাব্বি (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে আটটার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে পুটাইল ইউনিয়নের ভট্টি কাফাটিয়া এলাকায় কয়েকজন কিশোরের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে রাব্বিকে ছুরিকাঘাত করা হয়। এতে সে গুরুতর আহত হয়। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হলে আনুমানিক রাত পৌনে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক রাব্বিকে মৃত ঘোষণা করেন।

নিহত রাব্বি পুটাইল ইউনিয়নের ভট্টি কাফাটিয়া (খালপাড়) এলাকার সৌদি প্রবাসী মো: মানিক মিয়ার ছেলে। সে কাফাটিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির মানবিক বিভাগের ছাত্র ছিল। অকালপ্রয়াণে সহপাঠী শিক্ষক ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আমান উল্লাহ জানান, এ ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তা শনাক্তের চেষ্টা চলছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

এদিকে, এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা