May 13, 2026, 10:53 pm
শিরোনামঃ
সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি ঘিওরে ধানের শীষের বিজয়ে দোয়া ও শুভেচ্ছা বিনিময় ঘিওরে ধানের শীষের বিজয়ে দোয়া ও শুভেচ্ছা বিনিময় মানিকগঞ্জ-১ আসনে জিন্নাহ্ কবিরকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী

সিনজেনটার উদ্যোগে মানিকগঞ্জে কৃষক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা

Reporter Name

সুরেশ চন্দ্র রায়, বিশেষ প্রতিনিধি।

সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের আয়োজনে মানিকগঞ্জের শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়নের কেশবপট্টি গ্রামে কৃষকদের অংশগ্রহণে এক প্রাণবন্ত কৃষক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) সকালে সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের ডিস্ট্রিবিউটর মো.আবজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে রূপা এক্সপো ধানের ফলাফল ও বিভিন্ন কীটনাশকের কার্যকারিতা নিয়ে কৃষকদের মাঝে বিস্তারিত আলোচনা করা হয়। এতে কৃষকেরা আধুনিক কৃষি প্রযুক্তি, রোগ-পোকামাকড় দমন ও রূপা এক্সপো (উচ্চ ফলনশীল ধান) উৎপাদন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা পান।

সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের মানিকগঞ্জের সিনিয়র টেরিটোরি অফিসার মো.জোবায়ের হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিবালয় উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া তরফদার ও বিশেষ অতিথি হিসেবে সিনজেনটা বাংলাদেশের ঢাকা রিজিওনের রিজিওনাল সেলস ম্যানেজার মো. ইউনুস আলী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে রাজিয়া তরফদার বলেন, “বর্তমান সরকার কৃষি উন্নয়নে ব্যাপকভাবে কাজ করছে। কৃষকের হাতে আধুনিক প্রযুক্তি পৌঁছে দিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো একযোগে কাজ করলে উৎপাদন আরও বাড়বে।”

সিনজেনটার রিজিওনাল সেলস ম্যানেজার ইউনুস আলী বলেন, “আমরা কৃষকদের ফলন বৃদ্ধির পাশাপাশি খরচ কমানোর প্রযুক্তি দিতে কাজ করছি। রূপা এক্সপো ধান ও আমাদের উদ্ভাবিত কীটনাশকগুলো মাঠপর্যায়ে ইতিবাচক ফল দিচ্ছে।”

আলোচনা শেষে কৃষকদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতার চুড়ান্ত পর্যায়ে বিজয়ীদের হাতে পুরস্কার ও উপস্থিত সকলের হাতে তুলে দেয়া হয় খাবার প্যাকেট, কোমল পানীয় ও পানি।

অনুষ্ঠানে এলাকার শতাধিক কৃষক অংশ নেন এবং তারা সিনজেনটার পণ্য ও প্রযুক্তি বিষয়ে মতামত ও অভিজ্ঞতা বিনিময় করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা