August 4, 2026, 1:12 pm
শিরোনামঃ
আশা শিক্ষা কর্মসূচি হতে প্রাথমিকে বৃত্তি পেলেন আব্দুল্লাহ উমার মানিকগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চকমিরপুর, শ্রেষ্ঠ চেয়ারম্যান আমজাদ হোসেন এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী গাইডলাইন সেশন সুশাসন ও আধুনিক নগর গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মাসুদ পারভেজ নারায়ণগঞ্জে ৭০ বছর দখলে থাকা জমি জোরকরে বে-দখলের অপচেষ্টা। মিথ্যা মামলা থেকে খালাস পেলেন এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সোহেল রানা খন্দকার এমপি এস. এ. জিন্নাহ কবির–এর এপিএস হিসেবে দায়িত্ব পেলেন টিপু সুলতান মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপু জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৃণমূলের পছন্দের তালিকায় দীপুর নাম দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা এই নেতাকে দায়িত্বে দেখতে চান অনেকেই মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল মোল্লার উদ্যোগে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি

মানিকগঞ্জে এস এ জিন্নাহ কবীরের ঘোষণা: দৌলতপুর-শিবালয়ে স্থায়ী বাঁধ ও শিল্পনগরী গড়ে তোলা হবে

Reporter Name

মোঃশরিফুল ইসলাম মানিকগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্য এস এ জিন্নাহ কবীর বলেছেন, তিনি নির্বাচিত হলে দৌলতপুর ও শিবালয় উপজেলার যমুনা নদীর ভাঙনরোধে স্থায়ী বাঁধ নির্মাণ করবেন। পাশাপাশি বাঁধ নির্মাণের মাধ্যমে পর্যটন কেন্দ্র, শিল্প ও কলকারখানা গড়ে তুলে এলাকাকে আন্তর্জাতিক বাণিজ্যিক শিল্পনগরীতে রূপান্তর করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

বুধবার (২২ অক্টোবর ) সন্ধ্যা ৭টায় দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে জিয়নপুর নতুন বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন লক্ষ্যে আয়োজিত লিফলেট বিতরণ ও প্রচারণা সভায় তিনি এ ঘোষণা দেন।

এস এ জিন্নাহ কবীর বলেন, স্বাধীনতার ৫৬ বছর পেরিয়ে গেলেও দেশের মানুষ এখনো স্বাধীনতার প্রকৃত সুফল ভোগ করতে পারেনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে স্বাধীনতার জন্য আমরা যুদ্ধ করেছিলাম— সেই চেতনা আজো আমাদের প্রেরণা।

তিনি আরও বলেন, “বিগত ১৫ বছরের আওয়ামী দুঃশাসনের সময় জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। দিনের ভোট রাতে হয়েছে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হবে।

জিন্নাহ কবীর বলেন, বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশ পরিচালিত হবে। এর আওতায় শিক্ষিত বেকার যুবকদের চাকরি না পাওয়া পর্যন্ত বেকার ভাতা দেওয়া হবে, কৃষকের উৎপাদিত ফসল ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকার কিনে নেবে, এবং কৃষি, শ্রমিক ও গ্রামীণ মানুষের জীবনমান উন্নয়নের কার্যক্রম হাতে নেওয়া হবে।

জিন্নাহ কবীর বলেন, ৩১ দফার একটি মূলনীতি হলো— কোনো ব্যক্তি স্বৈরাচারীভাবে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্রনায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন— এটি জনগণের প্রত্যাশা।

সভায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

সভায় সভাপতিত্ব করেন জিয়নপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফারুক বিশ্বাস।
এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সাবেক কৃষিবিষয়ক সম্পাদক মো. লোকমান হোসেন, জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, শিবালয় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মিজানুর রহমান লিটনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সভায় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত থেকে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির পক্ষে প্রচারণায় অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা